বস্তাপচা ইস্যু নিয়ে ‘‌চার্জশিট’‌ কর্মসূচি বিজেপির, দলের অন্দরেই হাসির রোল, খোঁচা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার জন্য বিজেপি নিয়েছে চার্জশিট কর্মসূচি। কিন্তু নিজেদের তৈরি কর্মসূচি নিয়েই লেজেগোবরে অবস্থা হয়েছে গেরুয়া শিবিরের। ব্যারাকপুরে ধাক্কা খাওয়ার পর এবার হুগলি জেলার চুঁচুড়ায় হাসির খোরাক হল বঙ্গ–বিজেপি। এখানে রাজ্য নেতা–নেত্রীদের এনে চুঁচুড়ার বিধায়কের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করেছে বিজেপি। আর তা নিয়েই ঘরে–বাইরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ওই কর্মসূচি নিয়ে হাসাহাসি শুরু হয়েছে বিজেপিরই অন্দরে। যা প্রকাশ্যে আসতেই খোঁচা দিয়েছে তৃণমূল।

এদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা বস্তাপচা। আর তা নিয়েই ময়দানে নেমেছে পদ্মনেতারা। যেসব বিষয়কে এই চার্জশিটে তোলা হয়েছে বিজেপি কর্মীদের কাছেই সেসব খুব প্রয়োজনীয় মনে হচ্ছে না। বরং সবচেয়ে বড় কথা, উন্নয়ন নিয়ে কোনও প্রশ্নই নেই ওখানে। শুধু তাই নয়, বিজেপি রাজ্য নেতৃত্ব ২০২২ সাল থেকে চুঁচুড়া বিধানসভা নিয়ে সমীক্ষা করেছে। ওই সমীক্ষার তথ্য একসঙ্গে করেই তৈরি হয়েছে ওই চার্জশিট। তবে তা নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়নি বলে সূত্রের খবর। আর তা নিয়েই জেলার নেতারা হাসাহাসি শুরু করে দিয়েছেন।

অন্যদিকে এমন পরিস্থিতিতে পড়ে রাজ্য বিজেপির নেতাদের অস্বস্তি বেড়েছে। তবে তাঁরা মুখে কিছু বলছেন না। সবটা হজম করতে হয়েছে। এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক জেলার এক পরিচিত নেতা বলেন, ‘‌এই চার্জশিট জেলায় এসে পৌঁছেছে। সেটার আবরণ উন্মোচনও হয়েছে। আর সেখানে যা লেখা হয়েছে তা জেলার কেউ জানতেন না। কেন যে দলকে এভাবে হাসির খোরাক করা হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না।’‌ এই বিষয়টিতে যে অস্বস্তি বেড়েছে সেটার ইঙ্গিত মিলেছে বিজেপির হুগলি জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের কথায়। গৌতমবাবুর বক্তব্য, ‘‌রাজ্য নেতৃত্বের নির্দেশে ওই চার্জশিট প্রকাশ করা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে বিধায়কের কার্যকলাপ এবং জনতার অভাব–অভিযোগগুলি। আমরা আরও একটি চার্জশিট খুব দ্রুত প্রকাশ্যে আনব।’‌

এছাড়া বিজেপির এই চার্জশিট কর্মসূচি নিয়ে দলের অন্দরে হাসির রোল ওঠায় এবার তাতে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তাঁর কথায়, ‘‌বিজেপি নেতাদের রাজনৈতিক অনুশীলন হচ্ছে না। তাই একটা দলীয় মিলনমেলার আয়োজন করেছিলেন ওঁরা। ওখানে লেখা হয়েছে, আমি পুকুর ভরাটে মদত দিই। গোটা বিধানসভা কেন্দ্র জানে, গত পাঁচবছরে কত পুকুর ভরাটের চেষ্টা আমি রুখে দিয়েছি। আমি মনে করি, বিজেপির নীচুতলার সক্রিয় কর্মীরাই ওই চার্জশিটে থাকা অভিযোগগুলি দেখে হেসেছেন।’‌ সব মিলিয়ে পদ্মপার্টির অন্দরেই হাসির খোরাক হয়ে উঠেছে এই তথাকথিত চার্জশিট বলে সূত্রের খবর।

 

 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য