ঝড়খালির জঙ্গলে বাঘের পায়ের ছাপ, নজরদারি শুরু বন দফতরের, এলাকায় আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝড়খালি: সুন্দরবনের ঝড়খালির লোকালয়ের জঙ্গলে ফের দেখা মিলল বাঘের পায়ের ছাপ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যায় বন দফতরের কর্মীরা। বাঘের পায়ের ছাপ দেখে তদন্ত করা হচ্ছে, জঙ্গলে বাঘ(Tiger) রয়েছে কিনা। এমনটাই জানায় বন দফতর। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বেশ কয়েকজন স্থানীয় মানুষ ধান জমির মধ্যে থেকে হেঁটে যাওয়ার সময় বাঘের পায়ের ছাপ দেখতে পায়। এরপরই চারদিকে সেই খবর ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতর ও ঝড়খালি কোস্টাল থানার(Jharkhali Costal P.S.) পুলিশকে।

ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় কোস্টাল থানার পুলিশ। এদিকে লোকালয়ে ফের বাঘ ঢুকে পড়েছে এই আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বাঘের গতিবিধি বুঝতে বন দফতরের কর্মীরা এলাকায় পর্যবেক্ষণ করছেন। গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন দফতর। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, প্রায়শই নদী পেরিয়ে সুন্দরবন লাভওয়া ঝড়খালির লোকাল হয়ে ঢুকে পড়ে রয়েল বেঙ্গল টাইগার। পরবর্তীকালে বন দফতর খাঁচা পেতে সেই বাঘ বন্দী করে ফেরত পাঠায় জঙ্গলে। প্রায় সারা বছরই বাঘের সঙ্গে ঝড়খালির গ্রামবাসীদের এই লুকোচুরি খেলা চলতে থাকে।

অনেক সময় বাঘ খাবারের সন্ধানে নদী পেরিয়ে ঝড়খালির লোকালয়ে এসে ছাগল- হাঁস- মুরগি শিকার করে। কখনো আবার বাঘের অতর্কিতে আক্রমণে আহত হন গ্রামবাসীরা। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে বাঘের অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর তাঁকে ধরতে খাঁচা পাতা হবে। নেট লাগানো হবে লোকালয় এলাকার চারপাশে। শুরু হবে সর্তকতা মূলক প্রচার। বাঘ ধরা না পড়া পর্যন্ত রাতের দিকে গ্রামবাসীরা সতর্ক থাকবে আপাতত বেশ কয়েকদিন।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক