সরাসরি সম্প্রচার হোক এপস্টিন–কাণ্ডে তাঁদের দেওয়া সাক্ষ্য, দাবি ক্লিন্টন দম্পতির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জেফরি এপস্টিনের সঙ্গে নাম জড়িয়েছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তাঁর স্ত্রী হিলারি ক্লিন্টনের। এপস্টিন ফাইল প্রকাশ্যে আসার পর গোটা বিশ্বজুড়ে ঝড় উঠেছিল। অবশেষে চাপে পড়ে আমেরিকান কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছিলেন তাঁরা। এবার ক্লিন্টন দম্পতি দাবি করেছেন তাঁদের সাক্ষ্য যেন জনসমক্ষে প্রচার করা হয়। রিপাবলিকানরা যাতে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেই উদ্দশ্যে তাঁদের স্বীকারোক্তি লাইভ সম্প্রচারের দাবি করেছেন।

কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটি এপস্টিনের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ এবং তাঁর অপরাধের তথ্য কীভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল সেগুলি নিয়ে তদন্ত করছে । এই কমিটির সামনেই রুদ্ধদ্বার সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ক্লিনটন দম্পতিকে। প্রথমে তাঁরা রাজি না হলেও পরে তাঁরা সাক্ষ্য দিতে রাজি হন। এই বিষয়ে বিল ক্লিনটন শুক্রবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, রুদ্ধদ্বার ঘরে সাক্ষ্য নিলে তা হবে প্রহসনের বিচারের মতো।” এর পরেই তিনি বলেন, “আসুন খেলা বন্ধ করি এবং সঠিক উপায়ে জনসমক্ষে শুনানির মাধ্যমে এটি শেষ করি।” স্বামীর এই কথাকে সমর্থন করেছেন, স্ত্রী হিলারিও। তিনি বলেছেন, “আপনারা যদি এই লড়াই-ই চান, তবে তা জনসমক্ষেই হোক।’ এমনকি তিনি এটাও জানিয়েছেন তাঁরা যা জানেন সবটাই মার্কিন  তদন্ত কমিটিকে  জানিয়েছেন।   ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানরা এই তদন্তকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাই তাঁদের দাবি, ডোনাল্ড ট্রাম্প নিজেও এপস্টিনের দীর্ঘদিনের সহযোগী ছিলেন। কিন্তু ক্ষমতাবান হওয়ার কারণে  তাঁকে সাক্ষ্য দিতে ডাকা হয়নি। 

আরও পড়ুন: বেড়িয়ে আসবে কোন সত্যি? এপস্টিন কাণ্ডে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিন্টন-হিলারি

প্রসঙ্গত, দীর্ঘ একমাসব্যাপী অচলাবস্থার পর হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হতে অস্বীকার করায় মার্কিন এই দম্পতির বিরুদ্ধে ফৌজদারি আইন অবমাননার অভিযোগে আটক করা হবে কিনা তা নিয়ে চর্চার মধ্যেই তাঁরা সাক্ষ্য দিতে রাজি  হন গত বছরের ডিসেম্বরে মাসে এপস্টিনের সঙ্গে সম্পর্কিত প্রথম দফায় ৩৯৬৫টি ফাইল প্রকাশ করা হয়। সেই সময়ে বিল ক্লিন্টনের বেশ কিছু ছবি সামনে আসে।সেখানে দেখা যায় তাঁর দুই পাশে দুই দুই রহস্যময়ীকে নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছেন তিনি। তবে দুজনের মুখ স্পষ্ট ছিল না। এর আগে এপস্টিন ফাইলে হিলারি ক্লিন্টনের নামও উঠে এসেছিল । এই ফাইল সামনে আসার পরেই হাউস রুলস কমিটি বিল এবং হিলারিকে শমন পাঠায় । তবে ক্লিন্টন দম্পতি সাক্ষ্য দিতে অস্বীকার করেন । তাঁদের দাবি করেছিলেন কোনও আইনেই তাঁদের এ ভাবে ডাকা যায় না।

 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের