ওয়াংখেড়ের পিচে নাকানিচোবানি ঈশান-রিঙ্কুদের, জিততে আমেরিকার চাই ১৬২

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘পচা শামুকেও পা কাটে’। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তেমন দশা টিম ইন্ডিয়ার। শনিবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্ব ক্রিকেটে দুধের শিশু হিসাবে পরিচিত আমেরিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে খাবি খেলেন ঈশান কিশন-রিঙ্কু সিংহরা। অধিনায়ক সূর্যকুমার যাদব একা কুম্ভ হয়ে না লড়লে চরম লজ্জায় পড়তে হচ্ছিল ব্লু ব্রিগেডের। সূর্যের ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের দৌলতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে টিম ইন্ডিয়া।

টসে জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। কিন্তু শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ওভারেই প্রথম বলে ফিরে যান টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা অভিষেক শর্মা (০)। আলি খানের বলে সঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে ‘গোল্ডেন ডাক’ করেন তিনি। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ঈশান কিশন ও তিলক ভার্মা আগ্রাসী মেজাজে খেলে দলকে এগিয়ে নিয়ে যান। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচন তুলে জীবন ফিরে পেলেও বেশিদূর এগোতে পারেননি ঈশান। পাওয়ার প্লে-র শেষ ওভারে চালিয়ে খেলতে গিয়ে শকউইকের বলে মিলিন্দের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ভারতের ওপেনার। আউটের আগে করেন ১৬ বলে ২০। দু’বল বাদে ফিরে যান তিলক ভার্মাও (১৬ বলে ২৫)। শকউইকের ওভারের শেষ বলে খারাপ শট খেলে সাজঘরে ফেরেন শিবম দুবেও (০)। পাওয়ার প্লে-তেই ভারতের চারটি উইকেট ফেলে দেয় আমেরিকা। আর তাতেই রান তোলার গতি মন্থর হয়ে যায়। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় চার উইকেটে ৬৩।

ছয় নম্বরে নামা রিঙ্কু সিংহ আমেরিকার বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে খাবি খেতে থাকেন। মহসিনের বলে বড় শট খেলতে গিয়ে মিলিন্দের  হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন রিঙ্কু। ১৪ বলে করেন ৬ রান। সাত নম্বরে নামা হার্দিক পাণ্ড্য ক্রিজে নেমেই চালিয়ে খেলার চেষ্টা করেন। একটি চারও মারেন। এর পর চালিয়ে খেলতে গিয়ে হরমীতের বলে ক্যাচ দিলেন সাইতেজার হাতে। ৬ বলে ৫ রান করেন তিনি। সপ্তম উইকেটে অক্ষর পটেল ও অধিনায়ক সূর্য যাদব জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান। সৌরভকে জোড়া চার মেরে ভারতের রান ১০০ পার করে দেন  অক্ষর। তবে চালিয়ে খেলতে গিয়ে তিনিও আউট হন। ১৪ রান করে হরমীতের বলে মহসিনের হাতে ক্যাচ দেন। চাপের মুখে একা কুম্ভ হয়ে লড়ে যান সূর্যকুমার। আমেরিকার বোলারদের পাল্টা মারের মুখে হাঁটেন। ৩৬ বলে অর্ধশতরান তুলে নেন। নয় নম্বরে নামা আর্শদীপ সিংহ ৬ বলে চার রান করেন। শেষ ওভারে দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন ভারত অধিনায়ক। শেষ বলে রান নিতে গিয়ে আ্উট হয়ে যান বরুণ চক্রবর্তী। আমেরিকার হয়ে শকউইক চার ওভারে ২৫ রান খরচ করে চারটি উইকেট নেন।

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২