আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Chocolate Day : চকলেট সম্পর্কে কিছু বিশেষ তথ্য, জানেন এই কথা?

নিজস্ব প্রতিনিধি : ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভালোবাসার সপ্তাহ। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসের বাকি দিনগুলো ভালোবাসার মানুষের কাছে একটু অন্যরকম। প্রতিবছর ৯ ফেব্রুয়ারি চকলেট দিবস হিসেবে পালন করা হয়।

ভ্যালেন্টাইন্স উইকেট তৃতীয় দিন হল চকলেট ডে। যুগ যুগ ধরে চকলেটের আদান-প্রদান হয়ে থাকে এই দিনে। সকলেই নিজের ভালবাসার মানুষকে এই দিন চকলেট উপহার দিয়ে থাকেন। তবে বিশ্বের বেশ কয়েকটি জায়গায় ভিন্ন ভিন্ন দিনে পালিত হয়ে থাকে চকলেট ডে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ সেপ্টেম্বরকে ইন্টারন্যাশনাল চকলেটদের মর্যাদা দেওয়া হয়েছে। ব্রিটেনে ২৮ অক্টোবর দেশবাসীরা জাতীয় চকলেট দিবস পালন করে থাকেন। ১০ জানুয়ারিও চকলেট দিবস পালন করে থাকেন তাঁরা। প্রথমবার ইউরোপে ৭ জুলাই চকলেট দিবস হিসেবে পালন করা হত। পরে বিশ্বের অনেক দেশে এটি পালন করা হয় । 

চকলেট কথাটি এসেছে কাকাহুতাল শব্দ থেকে। কেউ কেউ মনে করেন মায়াদের ভাষায় ‘চকোলাতাল’ শব্দটি থেকে এসেছে চকলেট। মায়া সভ্যতার অন্যতম জনপ্রিয় পানিও ছিল এটি। উনি গরিব নির্বিশেষে সমস্ত অনুষ্ঠানে এটি থাকত। জানা যায়, মায়া সভ্যতার সময় চিনির ব্যবহার তারা জানত না। তাই চকলেট বানানোর জন্য কোকো শুকিয়ে গুঁড়ো করে লঙ্কা গুঁড়ো সঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানানো হতো। চকলেট তৈরির পদ্ধতিতে নানা বদল আনা হয়েছে। দক্ষিণ ভারতীয় কফির মতো করে বারা বার ঢেলে ঢেলে ফেনা তৈরি করা হতো। সেই ফেনা সহ চকলেট মাটির পাত্রে দেওয়ার চল ছিল। বর্তমানের এই চকলেটকে পেতে মানুষকে হাজার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ