করলা নদীতে মাছের ব্যাপক মড়ক , ৭ দিন বাজারের মাছ না খাওয়ার পরামর্শ পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : উত্তরবঙ্গে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা করলা নদীতে হঠাৎ করে ব্যাপক মাছের মড়ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নদীর বিভিন্ন অংশে ভেসে উঠছে রুই, কাতলা, চিতল, বোয়াল, আড় সহ একাধিক প্রজাতির ছোট-বড় নদীয়ালি মাছ। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করে ধরা মাছ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মাছ বাজার গুলিতে রবিবার থেকে প্রচার শুরু করেছে পুরসভা।ঘটনার গুরুত্ব বুঝে মৎস দফতরকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা(Jalpaiguri Municipality)।

ইতিমধ্যেই শহরের দিনবাজার(Din Bazar), স্টেশন বাজার ও বয়েলখানা বাজারে মাইকিং করে লোকাল ও নদীয়ালি মাছ কেনা-বেচা না করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের অনুরোধ জানান পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। পাশাপাশি, পুরো ঘটনার তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিশও। কী কারণে এই মাছের মড়ক, তা খতিয়ে দেখা হচ্ছে। মরে যাওয়া মাছগুলি পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।

মরে যাওয়া মাছগুলি নদীর জল থেকে তুলে নেওয়া হচ্ছে এবং সেগুলোকে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। এই ঘটনা দেখতে করলা নদীর(Karala River) দুই পাড়ে প্রচুর মানুষের ভিড় জমেছে। পরিবেশবিদরা এর পেছনে বড় চক্রান্ত রয়েছে বলে মনে করছেন। আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এই ঘটনার পেছনে অন্য কোন সূত্র আছে কিনা তা খুঁজে দেখছে।ল্যাব থেকে রিপোর্ট আসার পর এত মাছের মৃত্যুর পেছনে কারণ কি তা জানতে পারবে প্রশাসন।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা