কাউন্সিলারের লাথিতে মৃত্যু বৃদ্ধের, দল থেকে বহিষ্কার করল তৃণমূল, আটক পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। কাউন্সিলরের লাথিতে মৃত্যু হয়েছে ৮১ বছরের তুলসী অধিকারী নামে এক প্রবীণ ব্যক্তির। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিউ ব্যারাকপুরে। নিউ ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য পেশায় একজন আইনজীবীও। ব্যারাকপুরের মনিরামপুরের বাসিন্দা তুলসী অধিকারী, তাঁর বাড়ির সামনে একটি অবৈধ নির্মাণ হচ্ছিল। তিনি পুরসভায় লিখিত অভিযোগ জানিয়ে সেই কাজে বাধা দেন। তাই আজ, রবিবার ঘটনাস্থলে এসে তুলসী বাবুর ছেলে হেমন্ত অধিকারীকে মারধর শুরু করেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলে অভিযোগ। এরপর ঘটনা খতিয়ে দেখে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।

এদিকে দল থেকে বহিষ্কার করতেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আটক করেছে পুলিশ। সুতরাং তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হতে পারে। ফৌজদারি মামলা দায়ের হলে চাপে পড়ে যাবেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযোগ, ছেলেকে মারা হচ্ছে জানতে পেরে দোকান থেকে বেরিয়ে আসেন বাবা তুলসী অধিকারী। তখন তাঁকেও সেখানে লাথি মারা হয়। লাথি মারেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য স্বয়ং। এরপরই আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।

অন্যদিকে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য এই ঘটনার দাবি করেন, তিনিই রবিবার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন। তখন যে বাড়িতে অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ ওঠে সেখানে পুলিশ আসে। তিনি পুলিশকে জানান, ওই বাড়িতে মেরামতির কাজ হচ্ছে কোন অবৈধ নির্মাণ হচ্ছে না। বাকিটা পুলিশ আধিকারিকরা দেখে নিন সরজমিনে তদন্ত করে। এরপর তিনি সামনের একটি চায়ের দোকানে এসে বসলে সেখানে ওই বাবা ও ছেলে ছুটে এসে তাঁকে উদ্দেশ্য করে গালমন্দ করে। শুধু তাই নয়, তাঁকে জামার কলার ধরে মারধর করার জন্য উদ্ধত হয়।

এরপর ওই বয়স্ক ব্যক্তি নিজে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এবং হাসপাতালে মৃত্যু হয়। তিনি কোন রকম মারধর করেননি বলে দাবি করেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। পাড়া–প্রতিবেশী থেকে ওই বৃদ্ধের পরিবার দাবি করেছেন এই ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং দাবি করেন যে, কাউন্সিলরের বিরুদ্ধে নানা অভিযোগ সে এর আগেও শুনেছেন। যে বাড়িতে বেআইনি কাজ হচ্ছে সেখান থেকে হয়তো সে কোনও বিশেষ সুবিধা নিয়েছে। তাই যারা অভিযোগ করেছে তাদেরকে রবিবার ঘটনাস্থলে এসে মারধর করেন। তাতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেস অভিযুক্ত কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করেছে।

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস