দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পড়ুয়াদের প্রস্তুতি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি : গত সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পড়ুয়াদের শেষ মুহূর্তের প্রস্তুতি লক্ষ্য করা গিয়েছে। স্কুলের সামনে পড়ুয়াদের ভিড় ছিল নজরকাড়া।

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা মানেই আলাদা একটা চিন্তার বিষয়। অঙ্ক পরীক্ষা কারও কাছে আনন্দের, কারও কাছে আতঙ্কের। এই পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। মাধ্যমিকের পরীক্ষা সূচি বের হতেই সবার নজর থাকে অঙ্ক পরীক্ষা কবে? তার আগে পরে ছুটি কেমন রয়েছে? সোমবার সকালে পরীক্ষা শুরু আগে খাতা বই হাতে স্কুলে সামনে চিন্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে একাধিক পড়ুয়াকে। সম্পাদ্য, উপপাদ্য, ত্রিকোনামিট্রি সমস্ত কিছু শেষ মুহূর্তে দেখে নিতে চাইছে তাঁরা। 

২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার পরীক্ষা দিচ্ছে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী রয়েছে। রাজ্যের ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলছে দুপুর ২টো পর্যন্ত।

অন্যান্য দিনের মতো এদিনও পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের সঙ্গে কী রয়েছে দেখে তবে ঢুকতে দেওয়া হয়েছে। অ্যাডমিটকার্ড, রেজিস্ট্রেশন, পেন নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে। কারও কাছে যাতে ক্যালকুলেটর, মোবাইল, কোনও ইলেক্ট্রনিক্স জিনিস না থাকে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। নকল রুখতে কড়া পর্ষদ।

Published by:

Share Link:

More Releted News:

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

‘আপাতত আমি বাড়িতেই থাকব’, ভোট দিয়ে জানালেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

ভোটারদের লাইনে হাজির গজরাজ, ঝাড়গ্রামের মাটিতে রামলালের উপস্থিতিতে শোরগোল

LIVE

দেড় ঘণ্টা কেটে গেলেও এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি মালদহের মোথাবাড়িতে, বিক্ষোভ

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ