লাউ বাগানে কিশোরীকে ডেকে পাশবিক নির্যাতন, পলাতক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষ চাহিদা সম্পন্ন এক কিশোরীর উপর নৃশংস নির্যাতনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ বাড়ির পাশেই একটি লাউ ক্ষেতে ডেকে নিয়ে গিয়ে ওই কিশোরীর উপর পাশবিক অত্যাচার চালিয়েছে তারই এক প্রতিবেশী। ঘটনার পর কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। ইতিমধ্যেই নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাদুড়িয়া থানার চন্ডিপুর এলাকার বাসিন্দা এই বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী। অভিযুক্ত যুবকের নাম হালিম মোল্লা, সে কিশোরীর প্রতিবেশী বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: সোমে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পড়ুয়াদের প্রস্তুতি

পরিবারের অভিযোগ অনুযায়ী, রবিবার রাতে কিশোরী নিজের বারান্দায় এক বসে ছিল।সেই সময় বাড়ির সামনে গিয়ে যাওয়ার পথে হালিম মোল্লা তাকে দেখতে পায়। সুযোগ বুঝে ইশারায় ডেকে নিয়ে গিয়ে পাশের একটি লাউ বাগানে নিয়ে যায় সে। সেখানেই কিশোরীর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

এদিকে দীর্ঘক্ষণ কিশোরীকে দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশেপাশের এলাকায় খোঁজ শুরু করেন। কিছু সময় পরে ওই লাউ বাগান থেকেই কিশোরীকে উদ্ধার করা হয়। বাড়িতে ফেরার পর পরিবারের কাছে পুরো ঘটনার কথা জানায় সে।

এরপরই পরিবারের সদস্যরা তড়িঘড়ি কিশোরীকে নিয়ে বাদুরিয়া থানায় যান এবং অভিযুক্ত হালিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিশোরীর পরিবারের তরফ থেকে দোষীর দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করছে এবং অভিযুক্তকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে।

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….