টানা ১২ দিন পর করোনার দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামান্য হলেও কাটল উদ্বেগ। দেশে করোনার দৈনিক সংক্রমণে স্বস্তি মিলল। টানা ১২ দিন বাদে দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডির নিচে নামল। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। তবে দৈনিক সংক্রমণ স্বস্তি দিলেও দৈনিক মৃত্যু উদ্বেগেই রাখছে। আগের দিনের তুলনায় কমলেও একদিনে ফের মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩০ জন।

দেশে চলতি বছরের শুরু থেকেই করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। কার্যত করোনার সংক্রমণ সুনামি হয়ে আছড়ে পড়েছে। ফলে গত ১৩ জানুয়ারি থেকে দেশেজুড়ে বিধি-নিষেধ আরোপ করতে হয়েছে। যদিও তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ৫০ শতাংশ কর্মী নিয়েই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চলছে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৯৫। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬। নতুন করে ৯ হাজার ৫২ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৩০ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৮ হাজার ৫২৪ জন। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ২৮২ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের