ডেডলাইন ১৭ ফেব্রুয়ারি, ৮ দিন আগেই ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়ে চমক প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সমর্থক হওয়ার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছিলেন হাজার হাজার মহিলা। বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলার প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দেয়, আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত সমস্ত বঞ্চনার রিপোর্ট জমা দিতে হবে এবং কোনওভাবেই উপভোক্তাদের প্রাপ্য টাকা আটকে রক্ষা যাবে না।

আদালতের পরবর্তী শুনানির ঠিক আগেই তৎপরতা শুরু করে প্রশাসন। তড়িঘড়ি বর্ধিত হারে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। এতে স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহিলারা। যদিও এখনও পাঁচ মাসের বকেয়া টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: গেমে আসক্তি! ৯ লক্ষের গয়না ৪ হাজারে বিক্রি করল বাদুড়িয়ার যুবক, শোরগোল এলাকায়

পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা ও গোজিনা এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার মহিলা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি। এই বঞ্চনার অভিযোগে গত ২০ জানুয়ারি হাইকোর্টের দ্বারস্থ হন বাকচা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল। পরবর্তীতে ২৯ জানুয়ারি রাজ্য সরকারকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

এই নির্দেশের পরেই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলাদের অ্যাকাউন্টে সদ্য ঘোষিত বর্ধিত ১৫০০ টাকা করে ঢুকেছে। তবে গত ৫ থেকে ৬ মাসের বকেয়া টাকা নিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি ফের শুনানি হওয়ার কথা রয়েছে। স্থানীয় মহিলাদের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই তাঁদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল।

একজন উপভোক্তা মহিলা বলেন, ” কয়েক মাস টাকা পাইনি। এবার টাকা ঢুকেছে, এতে খুশি। কিন্তু এখনও পাঁচ মাসের বকেয়া মেলেনি।” ময়না পঞ্চায়েত সমতির সভাপতি শেখ শাহাজাহান জানান, পোর্টাল সংক্রান্ত সমস্যার কারণেই দেরি হয়েছিল, এখন মিটেছে। অন্যদিকে বিজেপি নেতা ও বাকচা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ভৌমিক বলেন, হাইকোর্টের নির্দেশের পরেই প্রশাসন নড়েচড়ে বসেছে এবং টাকা ঢুকতে শুরু করেছে।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা