SIR: বৈধ ভোটারের নাম বাদ নয়,  সিইও দফতর অভিযান কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে ফের সরব হল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্যাঙ্কশাল কোর্ট থেকে মিছিল নিয়ে সিইও দফতরের সামনে যান কংগ্রেস কর্মীরা। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হুঁশিয়ারি দিয়েছেন, ‘তথ্যগত অসঙ্গতির নামে কাউকে বাদ দেওয়া যাবে না।’

গত ৪ নভেম্বর থেকে বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। আর ওই সমীক্ষার নামে কার্যত বাঙালি হেনস্থার অভিযোগ উঠেছে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ওই হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মামলার শুনানিতে বেশ কিছু নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

দেরিতে হলেও এসআইআর নিয়ে সরব হয়েছে প্রদেশ কংগ্রেসও। এদিন সিইও দফতর অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, ‘তথ্যগত অসঙ্গিতর নামে বৈধ কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে নির্বাচন কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্টতই দাবি জানাচ্ছি বৈধ কোনও ভোটারের নাম বাদ গেলে সেই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস।’

এদিন কংগ্রেসের এই কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দফতর ছিল আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মোড়া। দফতরের সামনে ব্যারিকেড দেওয়া হয়। যদিও কংগ্রেস কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। সেখানেই কংগ্রেস কর্মীদের তরফ থেকে জ্ঞানেশ কুমারের কুশপুতুল পোড়ানো হয়।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে