সৌজন্যের নজির, ১৪ মহিলা বন্দিকে মুক্তি দিল তালিবান

তালিবান সরকারের এমন সিদ্ধান্তে আশার আলো দেখছেন মানবাধিকার কর্মীরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক পালাবদলের পরে তালিবানরা ক্ষমতায় আসার পরেই কুঁকড়ে পড়েছিলেন কাবুলিওয়ালার দেশের মহিলারা। কেননা, নব্বইয়ের দশকে তালিবানরা ক্ষমতায় আসার পরেই কট্টরপন্থী সংগঠনের সদস্যদের হাতে অমানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন মহিলারা। তালিবানরা ক্ষমতায় ফিরতে অনেকেই দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি জমিয়েছিলেন। যদিও বার বার তালিবানের বর্তমান নেতৃত্ব নিজ দেশের মেয়েদের আশ্বস্ত করেছে। তা যে কথার কথা নয়, কয়েক দিন আগেই তা বোঝা গিয়েছিল। মহিলা শিক্ষার্থীদের জন্য খুলে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের দরজা। এবার কাবুলের এক কারাগার থেকে ১৪ মহিলা বন্দিকে মুক্তি দিয়ে ফের নিজেদের উদারতা প্রমাণ করল তালিবান সরকার।

শুক্রবার আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা ‘খামা প্রেস এজেন্সি’ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষমতায় ফেরার পরেই দেশের বিভিন্ন কারাগারে থাকা মহিলা বন্দিদের মুক্তির বিষয়ে এক কমিটি গঠন করেছিল তালিবান সরকার। পাঁচ সদস্যের কমিটির মূল্যায়নের ভিত্তিতেই বৃহস্পতিবার কাবুলের কারাগার থেকে ১৪ মহিলা কয়েদিকে ছেড়ে দেওয়া হয়।’ তালিবান সরকারের এমন সিদ্ধান্তে আশার আলো দেখছেন মানবাধিকার কর্মীরা।

অন্তর্বর্তী তালিবান সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের কাউন্টার নার্কোটিক কমিটির সদস্য মৌলাই আব্দুল হক জানিয়েছেন, ‘দেশের সব কারাগারে বন্দি থাকা মহিলা কয়েদিদের মুক্তির বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে। বৃহস্পতিবার যাদের মুক্তি দেওয়া হয়েছে, তারা বেআইনি এবং শরিয়া আইনের পরিপন্থী কাজকর্ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।’ রাজনৈতিক পালাবদলের পরেই কম লঘু অপরাধমূলক কাজকর্মে জড়িত বেশ কয়েজকজন বন্দিকে মুক্তি দিয়েছিল তালিবান সরকার।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারের রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের