ভোটের কয়েক ঘণ্টা আগে বিপুল অঙ্কের টাকা সহ আটক জামায়াতের নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাত পোহালেই পদ্মাপাড়ে নির্বাচন। চড়ছে উত্তেজনার পারদ। কার হাতে যাবে যাবে বাংলাদেশের শাসনভার এই উত্তর মিলবে আর একটা দিন পরেই। তবে নির্বাচনের আগে আটক করকা হল ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে। বুধবার ( ১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৪০ লাখ টাকাসহ তাকে আটক করা হয় বলে জানা গিয়েছে।

আমির বেলাল উদ্দিনকে টাকা সহ আটক করার তথ্য নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন বাজেয়াপ্ত করা টাকা মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে। পুলিশ এট টাকার উৎস জানতে চাইলে তিনি জানান, এগুলো তাঁর ব্যবসার টাকা। পোশাকের ব্যবসার সঙ্গে যুক্ত বলেই জানিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার নিয়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবারে বাংলাদশ মূলত লড়াই দেখবে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। সমীক্ষা বলছে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে পারেন বিএনপি নেতা তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তবে সমীক্ষায় এটাও বলা হয়েছে জামায়াতে ইসলামী  বিএনপির লড়াই কঠিন করে তুলতে পারে। 

আরও পড়ুন: ট্রিপল ট্যাক্স-এ চলছে BJP-র ডবল ইঞ্জিন সরকার, সংসদে দাঁড়িয়ে জোরালো আক্রমণ অভিষেকের

প্রসঙ্গত,  বাংলাদেশে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন হলেও ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ইতিমধ্যে চার লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্টার করা সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে, পাঁচ লাখ ২৮ হাজার ৫৭৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন। তাছাড়া ৫ লাখ সাত হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। প্রবাসীদের পাঠানো ব্যালটগুলোর মধ্যে চার লাখ ৪৪ হাজার ৪৩৬টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ