মত্ত অবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে পুরসভায় ঢুকে তুলকালাম কাণ্ড ঘটালেন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়ার : মত্ত অবস্থায় পুরসভার ভেতরে ঢুকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাপক চিৎকার চেঁচামেচি করলেন তৃণমূলের কাউন্সিলর। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলুই(Chairman Sannyashi Dalui) জানান যে, এই কাণ্ড ঘটিয়েছে সে বিজেপির কাউন্সিলর ছিল। দলের ওপরতলার নেতাদের ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। তবে তিনি মনে করেন সে দলের কাউন্সিলর হিসেবে জয়েন করলেও বিজেপির সঙ্গে আঁতাত করেই এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। চেয়ারম্যানের অভিযোগ যেদিনই ওই কাউন্সিলর পুরসভায় আসেন সেদিন সে ভালো অবস্থায় থাকে না।

সব সময় মদ্যপ অবস্থায় থাকেন। উল্টোপাল্টা কথা বলেন। তাঁর দাবি, গোটা ঘটনাটি তিনি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল কাউন্সিলার ফাল্গুনী মিশ্র(Falguni Mishra) পাল্টা অভিযোগ করেন, চেয়ারম্যানের এবং পুরসভার দুর্নীতিগুলো তিনি জানতে পেরেছেন সাধারণ মানুষকে এতদিন বোকা বানানো হচ্ছিল তার হাতে সমস্ত ডকুমেন্ট রয়েছে। সেই জন্যই তার ওপরে চড়াও হয়েছে। আগেও তাকে মারধর করা হয়েছে। আর চেয়ারম্যান বললে তো হল না ,তাকে প্রমাণ করতে হবে যে তিনি বিজেপির হয়ে কাজ করেন। বিজেপির সঙ্গে তাঁর আঁতাত আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরসভার অফিসে ঢুকে তৃণমূল কাউন্সিলর ফাল্গুনী মিশ্র ব্যাপক চিৎকার চেঁচামেচি করেন।

স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে এমন ভাষা বলেন যা প্রকাশ্যে শোনা যায় না। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দেন ।তবে সেই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। ওই তৃণমূল কাউন্সিলর এর অভিযোগ পুরসভায় নিয়ম মেনে কাজ হচ্ছে না চেয়ারম্যানকে একাধিক বার জানিয়ে লাভ হয়নি তিনি বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। খড়ার পুরসভাতে(Kharar Municipality) কোন নিয়ম না মেনে যা খুশি তাই কাজ হচ্ছে। তাই তিনি তাঁর প্রতিবাদ করছেন। পুরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলুই দাবি করেছেন, মত্ত অবস্থায় কিসের প্রতিবাদ। এই নিয়ে তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি বিজেপির সঙ্গে আঁতাত করেই এই কান্ড ঘটিয়েছেন কাউন্সিলর ফাল্গুনী মিশ্র।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু