এবার ‘স্বাস্থ্যসাথীর’ আওতায় হার্নিয়া-হাইড্রোসিল-ফিশার অপারেশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এতদিন চার ধরনের নির্দিষ্ট অস্ত্রোপচার সরাসরি বেসরকারি হাসপাতালে করানো যেত না। স্বাস্থ্য দপ্তরের মতে, এই ধরনের অপারেশনের জন্য সরকারি হাসপাতালগুলিতেই প্রয়োজনীয় পরিকাঠামো, বিশেষজ্ঞ চিকিৎসক এবং পরিষেবা যথেষ্ট উন্নত রয়েছে। সেই কারণেই রোগীদের আগে সরকারি হাসপাতালেই চিকিৎসার জন্য পাঠানো হত।

তবে বিশেষ পরিস্থিতিতে যদি কোনও সরকারি হাসপাতাল লিখিতভাবে জানাত যে তারা অস্ত্রোপচার করতে পারছে না, তবেই হার্নিয়া, হাইড্রোসিল বা ফিশারের মতো সমস্যায় আক্রান্ত রোগীরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারতেন। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের ক্ষেত্রে জরুরি আর্থ্রোস্কোপি বেসরকারি হাসপাতালে করা গেলেও পরিকল্পিত বা নির্ধারিত অস্ত্রোপচারের ক্ষেত্রে সেই অনুমতি ছিল না। সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে উঠে এসেছে, সরকারি হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচারের জন্য রোগীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে অপারেশনের তারিখ পেলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচার হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এছাড়াও অভিযোগ রয়েছে, কিছু সরকারি চিকিৎসক রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে সেখানে অপারেশন করাচ্ছেন।

এই পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য দপ্তর কিছু নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার শুধুমাত্র সেই হাসপাতালের নিজস্ব শল্যচিকিৎসকরাই করতে পারবেন। স্বাস্থ্য দফতরেরএক কর্তার মতে, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার সহজলভ্য করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু