চূড়ান্ত ভোটার তালিকাই এখন তুরুপের তাস, বিজেপির পরিকল্পনা ঠিক কী?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে বাংলায় চলছে এসআইআর পর্ব। আর তাতে হেনস্থায় জর্জরিত বাংলার মানুষজন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকারের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন। তাতে হেনস্থার রেশ কিছুটা কমেছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও বেড়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। আর এই চূড়ান্ত ভোটার তালিকাকেই এখন তুরুপের তাস করতে চাইছে বঙ্গ–বিজেপি। এই কারণে গেরুয়া শিবির প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে।

এদিকে ওই ভোটার তালিকা প্রকাশ পেলেই তিন ধরণের পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করবে বঙ্গ–বিজেপি। সেই মতো ছক কষা হয়েছে। এক, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেলেই যে বিধানসভা কেন্দ্রগুলি তৃণমূল কংগ্রেস নিজেদের গড় বলে দাবি করে সেখানে বেশ কিছু ভোটারকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হবে। তা নিয়ে নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করা হবে। এমনকী তৃণমূল কংগ্রেস যদি সেটার প্রেক্ষিতে বিরোধিতা করে তাহলে বিজেপি তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবে বলে সূত্রের খবর। এটাই প্রথম পরিকল্পনা বঙ্গ–বিজেপি নেতাদের।

অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আরও দুটি পদক্ষেপ করবে বঙ্গ–বিজেপির নেতারা। তা নিয়েও এখন ছক কষা হচ্ছে। দুই, যদি দেখা যায় কোনও বৈধ ভোটার বাদ পড়েছে এবং তা নিয়ে তৃণমূল উদ্যোগী ভূমিকা নিয়েছে তাহলে সেটার সরাসরি বিরোধিতা করা হবে। শুধু তাই নয়, ওই ভোটার সম্পর্কে নানা তথ্য তৈরি করে নির্বাচন কমিশনের উপর চাপ দেওয়া হবে। যাতে সেসব নাম তালিকায় জায়গা না পায় বলে সূত্রের খবর। কদিন আগেই এসআইআর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‌নো এসআইআর নো ভোট। ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাদ দিতে হবে। আর বিজেপি যে সব ফর্ম জমা দিতে পারেনি সেগুলি নির্বাচন কমিশনকে জমা নিতে হবে।’‌

এছাড়া বিজেপির ওইসব ফর্মেই বৈধ ভোটারদের বাদ দেওয়ার বিষয়টি রয়েছে। তার উপর খসড়া ভোটার তালিকায় কোনও রোহিঙ্গা অথবা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে বলে দাবি করেনি নির্বাচন কমিশন। তাতে চাপ আরও বেড়েছে পদ্ম–নেতাদের। তাই তৃতীয় পথও খোলা রাখছে তারা। তিন, তৃণমূল কংগ্রেস যদি চূড়ান্ত ভোটার তালিকা মেনে নেয় তাহলে যেনতেন প্রকারে এই নির্বাচন ভেস্তে দিতে চায় গেরুয়া শিবির। যাতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয় বলে সূত্রের খবর। যদিও সেটা কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। তবে এই তিন পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো