প্রথমবার ভোট দিলেন তামিম ইকবাল, কী প্রতিক্রিয়া প্রাক্তন টাইগার অধিনায়কের?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। বৃহস্পতিবার সকাল প্রায় ১১ টার দিকে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লোকপ্রশাসন কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট দেন।

ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। এ সময় তিনি জানান, এটি তাঁর জীবনের প্রথম ভোট। এক প্রতিক্রিয়ায় তামিম বলেন, জীবনে প্রথমবার ভোট দিতে পেরে তিনি ভীষণ খুশি। একই সঙ্গে তিনি জানান, তাঁর পরিবারের সব সদস্যই ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন। 

আরও পড়ুন: শান্তির ভোটে ঢাকার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দেখা নেই

তামিম ইকবাল যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেটি চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রধান লড়াই হওয়ার কথা বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এ কে এম ফজলুল হকের মধ্যে। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, বাসদ (মার্ক্সবাদী), নাগরিক ঐক্য, জেএসডি ও আরও কয়েকটি দল।

চট্টগ্রাম-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৯০৬ জন। নারী ভোটার ২ লক্ষ ২ হাজার ৪৪৮ জন। বৃহন্নলা ভোটার রয়েছেন ৯ জন। এই আসনের ১২১ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তামিম ইকবালের ভোটকেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৭৩৬ জন, যেখানে কেবল পুরুষ ভোটাররাই ভোট দিচ্ছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলায় মোট ১৬ টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে মোট ভোটার ৬৬ লক্ষেরও বেশি। এই জেলায় ২৪ টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে এবং মোট প্রার্থীর সংখ্যা ১১৫ জন। নিশ্ছিদ্র নিরাপত্তার বেস্টনিতেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি চলছে গণভোটও। অর্থা‍ৎ প্রতি ভোটার দুটি করে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোটগ্রহণের সময়সীমা। তবে ওই সময়ের মধ্যে যারা ভোটের লাইনে দাঁড়াবেন তাঁদের সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগকে বাদ দিয়ে হওয়া আজকের ভোটে কত শতাংশ ভোটার অংশ নেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা