বালি মাফিয়াদের সঙ্গে বিজেপি নেতার শাগরেদদের যোগ!‌ মুখে কুলুপ ইডি–সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে বাংলায় চলছে এসআইআর পর্ব। আর এই আবহে বিতর্ক তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে। এবার বিজেপি নেতার শাগরেদদের নাম জড়িয়েছে বালি মাফিয়াদের সঙ্গে যোগ রাখা নিয়ে। বিজেপি নেতার নির্দেশেই তাঁর সাঙ্গপাঙ্গদের দিয়ে নানা ঘাট থেকে তোলা আদায় করা হতো বলে অভিযোগ। এই অভিযোগ পুলিশেও জানানো হয়েছে। পুলিশ উদ্যোগ নিলেও পরে কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নামায় পুলিশকে সরে যেতে হয়। যদিও এই কাজে বিজেপি নেতা–সহ শাগরেদদের নাম উঠে আসতেই তদন্ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইডি–সিবিআই বলে সূত্রের খবর।

এদিকে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বর্ধমানের বাসিন্দাদের দাবি, কয়েকজন বিজেপি নেতার সঙ্গে গলসি, খণ্ডঘোষের বালি মাফিয়াদের যোগ আছে। আর তাই ইডি বা সিবিআই মুখ ফিরিয়ে রয়েছে। এই জেলায় বালির পাচার নিয়ে আগেও বহুবার অভিযোগ উঠেছে। গলসির এক মাফিয়ার বিরুদ্ধে নকল চালান তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে। তারপরও ইডি ঘটনার তদন্ত করেনি। অথচ নকল চালান তৈরির জন্য ঝাড়গ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরপাকড় করেছে। পুলিশ সূত্রে খবর, গলসির গোহগ্রাম এলাকায় ওই ব্যবসায়ী বালি মজুত করে। তারপর তদন্তে নেমে পুলিশ গোহগ্রামে অবৈধ বালি মজুতের তথ্য পায়। তদন্ত করে দেখার জন্য কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা গোহগ্রামে এসেছিলেন। কিন্তু কোনও বালি মাফিয়ার বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নেননি। এই ঘটনায় পুলিশ শিকড় পর্যন্ত পৌঁছাতে চাইছে।

অন্যদিকে বিজেপির এই নেতা অত্যন্ত প্রভাবশালী বলে অভিযোগ উঠেছে। পুলিশ এখন তোলাবাজির বিষয়টিকে সামনে রেখে তদন্ত করছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু বলেন, ‘‌কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির অঙ্গুলিহেলনে চলে। যেসব মাফিয়া ওদের দলীয় নেতৃত্বকে তোলা দেয়, তাদের বিরুদ্ধে কোনও তদন্ত হবে না। গলসি, খণ্ডঘোষ ছাড়াও বাঁকুড়ার একাধিক বালির ঘাট থেকে বিজেপির ওই নেতা তোলা আদায় করে বলে আমাদের কাছে খবর আছে। কেন্দ্রীয় সংস্থার ভয় দেখিয়েই এই তোলা আদায় করে তারা। তবে পুলিশ ছাড়বে না। তোলাবাজরা রক্ষা পাবে না।’‌

এছাড়া বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতার নাম বালি মাফিয়াদের সঙ্গে জড়িয়ে যাওয়ায় অস্বস্তি চরমে উঠেছে গেরুয়া শিবিরের নেতাদের। তবে তাঁরা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে স্থানীয় সূত্রে খবর, দেড় বছর ধরে অবৈধ বালি মাফিয়াদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে। পুলিশ সবসময় কড়া পদক্ষেপ করেছে। কিন্তু আগে গলসি, খণ্ডঘোষ, জামালপুর এবং মঙ্গলকোট এলাকায় বালি মাফিয়ারা দাপট দেখাত। এখন একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা অন্য কৌশলে বালি লুট করে থাকে। তারা যতটা এলাকা লিজ পেয়েছে সেটার থেকে অনেকটা বেশি জায়গা থেকে বালি তুলছে। এই সুযোগকেই বিজেপি নেতা কাজে লাগিয়েছেন। তোলা না দিলে ইডি–সিবিআই দিয়ে তদন্ত করানোর হুমকি দিয়েই ওই বিজেপি নেতা বাজিমাত করেছেন।

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত