নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন হাসিনার দলের নেতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে এক গৃহবধূকে মৌখিক তালাক দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। বিবি জহুরা (৩২) নামের ওই নারী ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত স্বামীর নাম ইসমাইল হোসেন কাওসার। তিনি ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ-এর সভাপতি এবং মৃত ইউসুফ হাজারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে কাওসার তার স্ত্রীকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন। কিন্তু প্রথমবার ভোটার হওয়ায় জহুরা প্রবল আগ্রহ নিয়ে তিন সন্তানকে সঙ্গে করে ভোট দিতে যান। সে সময় কাওসার ঘুমিয়ে ছিলেন। সকাল ১০টার দিকে ভোট দিয়ে বাড়ি ফিরে জহুরা স্বামী ও পরিবারের জন্য খাবার রান্না করেন। কাওসার ঘুম থেকে উঠে সকাল ও দুপুরের খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়েন।

আরও পড়ুন: রাতের অন্ধকারে বদলে গেল ফল, জামায়াতের আমিরকে জয়ী ঘোষণা

বিকেলে ঘুম ভাঙার পর বাড়ির পাশের রাস্তায় গিয়ে অন্যদের কাছ থেকে জানতে পারেন, তার স্ত্রী ভোেট দিয়েছেন। বিষয়টি জানার পর নামাজ পড়ার সময় তিনি জহুরাকে জিজ্ঞাসাবাদ করেন। ক্ষিপ্ত হয়ে তিনি রাস্তায় দাঁড়িয়েই স্ত্রীকে মৌখিকভাবে তিন তালাক দেন এবং তাকে ঘরে ফিরতে নিষেধ করেন।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন কাওসারকে আটক করে মারধর করেন। পরে জনসমাগম বাড়তে থাকলে বাড়িতে যাওয়ার কথা বলে তিনি সেখান থেকে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দা সৌরভ পাটোয়ারী জানান, বিয়ের পর থেকেই কাওসার বিভিন্ন বিষয়ে জহুরার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এ নিয়ে একাধিকবার সামাজিক সালিশি সভাও হয়েছে।

পারিবারিক সূত্রে খবর, ২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াই বাজার এলাকার নুর আহম্মদের মেয়ে জহুরার সঙ্গে কাওসারের বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে-আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮) ও ইসরাত জাহান ম্মাত (৪)। এ বিষয়ে ফেনী মডেল থানা-র ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি তার জানা নেই, তবে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!