কারুর পদপিষ্টের রেশ কাটেনি, বিজয়ের জনসভায় ফের মৃত্যু, প্রাণ গেল মহারাষ্ট্রের ব্যক্তির

কারুর পদপিষ্টের রেশ এখনও কাটেনি, এবার অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাথি বিজয়ের মিছিলে মৃত্যু হল মহারাষ্ট্রের এক ব্যক্তির।

Share:

নিজস্ব প্রতিনিধি: কারুর পদপিষ্টের রেশ এখনও কাটেনি, এবার অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাথি বিজয়ের মিছিলে মৃত্যু হল মহারাষ্ট্রের এক ব্যক্তির। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তামিলনাড়ুর সালেমে তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (TVK) প্রধান থালাপাথি বিজয়ের সমাবেশে যোগ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের এক ব্যক্তির। বিষয়টি সেলেম পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছে, ‘আজ সালেমে আয়োজিত একটি রাজনৈতিক সভায় হৃদরোগে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সুরজ। তিনি সালেমের সেভভাইপেত্তাই এলাকায় থাকতেন, তিনি সোনা-রুপোর গহনা বানানোর কারিগর ছিলেন। তিনি বিবাহিত ছিলেন। তাঁর স্ত্রী এবং এক সন্তান রয়েছে।

সূত্রের খবর, নিহত ব্যক্তি দলীয় প্রশাসকদের জন্য আয়োজিত TVK জনসভায় দর্শক হিসেবে যোগ দিয়েছিলেন। সভা চলাকালীন হঠাৎ-ই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে চিকিৎসা সহায়তার জন্য দ্রুত হাসপাতালের নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার আরও তদন্ত করছে।’ এই ঘটনা গত বছর সেপ্টেম্বরে বিজয়ের তামিলনাড়ু কারুরে একটি দলীয় সমাবেশে পদপিষ্টে ৪০ জনের মৃত্যুর ঘটনার কয়েক মাস পরে এলো। ২০২৪ সালে বিজয় তাঁর রাজনৈতিক দলের ঘোষণা দেন। তখনই তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল। এই কারণে কয়েক বছর অভিনয় থেকে বিরতি নেবেন। সেই মতো তিনি নির্বাচনে তামিলনাড়ুর পূর্ব মাদুরাই থেকে বর্তমান মুখ্যমন্ত্রী স্ত্যালিনের প্রতিদ্বন্দ্বি হয়ে লড়াইয়ের কথা ঘোষণা করেছেন। ইতোমধ্যেই তিনি প্রচার শুরু করেছেন। তাঁর জনসভাগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে।

কারুর জনসভাতেও অভিনেতাকে দেখার জন্যে প্রচুর ভিড় জমেছিল। তাঁকে দেখার জন্যে সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। কিন্তু বিজয় নির্ধারিত সময়ের প্রায় ৭ ঘন্টা দেরি করে আসায় সেদিন পদপিষ্টের ঘটনাটি ঘটে। কারণ TVK বিজয় যখন অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন, তখন তাঁকে দেখতে দর্শকদের ভিড় উপ্‌চে পড়ে। তখনই ৪০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তাঁকে কয়েকবার তলব করে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যাই হোক, আজ সেলেমের সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে টিভিকে প্রধান আসন্ন রাজ্য নির্বাচনে ‘হুইসেল’ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন। তিনি ভোটারদের অন্য দল থেকে পাওয়া টাকা প্রত্যাখ্যান না করারও আহ্বান জানিয়েছেন। তামিল ভাষায় জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বিজয় নাম না করে ক্ষমতাসীন ডিএমকে এবং প্রধান বিরোধী এআইএডিএমকের সমালোচনা করেন।

গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্য়াট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন