শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর প্রভাবে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। প্রথমে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস থাকলেও গতিপথের পরিবর্তনের জেরে শুক্রবার পুরী ও অন্ধ্রপ্রদেশের নরসাপুরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে সেটি। এর প্রভাবেই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ওড়িশায় শুরু হয়েছে আগাম প্রস্তুতি। বুধবার রাত পর্যন্ত উপকূলবর্তী ও বিপজ্জনক এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গঞ্জাম, গজপতি, কান্ধামাল, রায়গড়, কোরাপুট এবং মালকানগিরি জেলার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো শুরু হয়েছে।

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ওড়িশায় শুরু হয়েছে আগাম প্রস্তুতি। বুধবার রাত পর্যন্ত উপকূলবর্তী ও বিপজ্জনক এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গঞ্জাম, গজপতি, কান্ধামাল, রায়গড়, কোরাপুট এবং মালকানগিরি জেলার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। মৌসম ভবনের বৃহস্পতিবার সকালের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুরী থেকে প্রায় ৫৯০ কিলোমিটার এবং গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছে ‘অ্যাকভান’। শুক্রবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।

আরও পড়ুনঃপুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের 

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। তবে উত্তরবঙ্গে আপাতত দুর্যোগের আশঙ্কা নেই।

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক