একনায়কতন্ত্র চালানোর অভিযোগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: একনায়কতন্ত্র চালানোর অভিযোগে এবারে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করলেন অধ্যাপকেরা । পাশাপাশি উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর থেকে ইসি কমিটির কোনও বৈঠক এখনও পর্যন্ত হয় নি বলে অভিযোগ ইসি কমিটির সদস্যদের মধ্যে। পাশাপাশি ভারপ্রাপ্ত রেজিস্টার (Registar)বিশ্বজিৎ দাস বিশেষ কারণে ছুটির আবেদন জানালে তাঁকে তার দায়িত্ব পদ থেকে কৌশলগতভাবে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে ।

আর এই ঘটনায় শুক্রবার সকাল ১১ টা থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের(Gourbanga University) উপাচার্য আশিস ভট্টাচার্যের(Ashish Bhatatcharya) অফিস ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন অধ্যাপকেরা । সেই বিক্ষোভে সামিল হন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তৃণমূলের সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা দীর্ঘক্ষন ধরে উপাচার্যের অফিস ঘরের মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকেন। শুধু তাই নয়, একটা সময় উপাচার্যের সঙ্গে বিক্ষোভকারী অধ্যাপকদের বাকবিতণ্ডাল শুরু হয়ে যায়। ফলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস বিশেষ কারণে ছুটি চাওয়ায় তাকে কৌশলগতভাবে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতা দেখান বর্তমান উপাচার্য। তিনি কোনরকম ইসি কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করছেন না। যা সিদ্ধান্ত নেওয়ার তিনি একক ভাবে নিচ্ছেন। কারো সাথে কোন রকম আলোচনা ছাড়াই তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। এই ধরনের ঘটনা বন্ধের জন্য অবিলম্বে উপাচার্যকে ইসি কোর কমিটির বৈঠক ডাকার দাবি জানান। যদিও তাদের মধ্যে সন্দেহ রয়েছে এই দাবি আদৌ উপাচার্য মানবেন কিনা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে উপাচার্যের ঘরে।

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

রাজ্যের সিআইডি প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল