চাকদহে এবার ফুটবে কোন ফুল? ভোটের আগেই সরগরম রাজনীতির ময়দান

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সব দল ঘর গোছাতে ব্যস্ত। আর এখানে কোন ফুলের ঝড় উঠবে এবং কোন ফুলে মানুষ আকৃষ্ট হবে?‌ এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। এখানে পদ্মফুল বনাম ঘাসফুলের লড়াই হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে। সেখানে কার অবস্থা এখন কেমন সেটা দেখে নেওয়া যাক। তার সঙ্গে এখানের ইতিহাসও মনে করিয়ে দেওয়া হচ্ছে। চাকদহের নিজস্ব পৌরসভা রয়েছে। এটি একটি শহরতলি যা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী মহকুমায় অবস্থিত এবং রানাঘাট লোকসভা আসনের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। চাকদহ বিধানসভা কেন্দ্রটি সমগ্র চাকদহ পৌরসভা এবং আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।

বাংলার বাইরে চাকদহ নামটি আগে খুব পরিচিত ছিল না। তবে তা ব্যাপক পরিচিত হয়ে ওঠে ঝুলন গোস্বামী যখন মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পান। কারণ তাঁকে ‘‌চাকদহ এক্সপ্রেস’‌ বলা হয়। দ্রুতগতির বল করার জন্যই এই নামকরণ হয়। ১৯৫৭ সালে এই বিধানসভা কেন্দ্রটি গড়ে ওঠে। এখনও পর্যন্ত ১৬টি বিধানসভা নির্বাচন এখানে হয়ে গিয়েছে। এখানে সিপিএম টানা আটবার জিতে নিজেদের গড় তৈরি করেছিল। ১৯৭৭ সাল থেকে শুরু করে ২০০৬ পর্যন্ত সিপিএম আধিপত্য তৈরি করেছিল এই বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে কংগ্রেস, বাংলা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দু’‌বার করে জয়ী হয়।

কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এখানের সমীকরণ বদলে যায়। তখন বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ ১১ হাজার ৬৮০ ভোটে পরাজিত করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিংহকে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদও বিজেপির। জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। ২০২৪ সালে চাকদহে ২,৫১,৭৯৬ জন নথিভুক্ত ভোটার ছিল, যা ২০২১ সালে ২৪৫,৫১৪ এবং ২০১৯ সালে ২,৩৪,৩০১ জন ছিল। এটি একটি অসংরক্ষিত আসন। চাকদহ নদিয়া জেলার দক্ষিণ অংশে ভাগীরথী–হুগলি নদীর পূর্ব তীরে, নিম্ন গঙ্গা অববাহিকার সমতল পলিমাটি সমভূমিতে অবস্থিত। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি কৃষির উপর নির্ভরশীল ছিল। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় অর্থনীতি পরিষেবা খাতে এবং ব্যবসার দ্বারা প্রভাবিত হয়ে ওঠে।

এখানে ২০২১ সালের বিধানসভা নির্বাচন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সাফল্য পায় বিজেপি। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এখানে সমীকরণ পাল্টে গিয়েছে। কারণ এসআইআর আবহে বহু মানুষের নাম বাদ পড়েছে। আবার চরম হেনস্থার শিকার হয়েছেন বিপুল পরিমাণ মানুষ। তার মধ্যে এখানে মতুয়া এবং নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষও আছে। যাঁরা এইসব ঘটনায় অত্যন্ত বিরক্ত। তার উপর এবার কেন্দ্রীয় বাজেটে তেমন কিছু ঘোষণা করা হয়নি চাকদহের জন্য। গোটা বাংলাই তেমন কিছু পায়নি সেখানে চাকদহের দাবি মিটবে কেমন করে। সুতরাং এবারের ফলাফল কোন ফুলকে শক্তিশালী করে এখন সেটাই দেখার।

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?