বাদুড়িয়ায় SIR এর নথি দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় BLO সহ গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: SIR এর নথি দিতে হবে এই বলে ফোন করে ডাকার পর থেকে এক ব্যক্তি নিখোঁজ।নিখোঁজ ব্যাক্তিকে এখনো কেন খুঁজে পেল না পুলিশ সেই অভিযোগে শুক্রবার দুপুরে রাস্তা অবরোধ করে নিখোঁজ ব্যক্তির পরিবার ও এলাকার মানুষের।বাদুড়িয়া থানার(Baduria P.S.) তেতুলিয়া রোডের ঘটনা ।নাসির আলী(৩৮) বছর বয়স । বাদুড়িয়ার পাপিলা(Papila) এলাকায় বাড়ি ।গত পরশুদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ । বৃহস্পতিবার সারাদিন খোঁজাখুঁজির পর চাতরা এলাকার একটি খাল থেকে তার মোটরবাইক ও জুতো উদ্ধার হয় । কিন্তু তাঁর কোন খোঁজ মেলেনি । মোবাইলের সুইচ বন্ধ ।

তাঁকে অবিলম্বে খুজে বের করার দাবিতে রাস্তা অবরোধ করেন তার আত্মীয় ও গ্রামবাসীরা ।গত পরশুদিন সন্ধ্যায় একটি ফোন আসে তাঁর কাছে । ফোনে বলা হয় তাঁর SIR সংক্রান্ত কারণে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে অবিলম্বে দেখা করতে হবে । AERO এর পরিচয় দিয়ে ফোন করেন । কোন একটি ঠিকানা ফোনে জানায় সেখানে পৌঁছে দেওয়ার কথা বলে । নাসির আলী তড়িঘড়ি তার আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তার কিছু সময় পর থেকেই তার মোবাইলের সুইচ বন্ধ । তার কোন খোঁজ মিলছে না । বাদুড়িয়া থানায় তার পরিবারের তরফ থেকে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে ।

এরপরই পুলিশ তাঁর খোঁজ শুরু করে । বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর তার জুতো দেখে চিনতে পারেন তার পরিবার । সেই জুতোর নিশানা ধরে পার্শ্ববর্তী খালে গতকাল সারাদিন ধরে খোঁজাখুঁজির পর তার মোটরবাইক উদ্ধার হয় খাল থেকে। কিন্তু তাকে এখনো উদ্ধার করা যায়নি । রীতিমত উদ্বেগে তাদের পরিবার ।আর তাকে উদ্ধারের দাবিতে রাস্তা অবরোধ করে পরিবার ও এলাকার মানুষজন। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ বিএলও সহ ২ জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন রিজন হাসান মন্ডল বিএলও (B LO)এবং অন্যজন সাগর গাইন। ধৃত দুজনের সূত্র ধরে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে চাইছে পুলিশ। এই ঘটনার পেছনে পুরনো কোন শত্রুতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে রাজনৈতিক শত্রুতা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার