নির্দিষ্ট ডেড লাইনের আগেই রাজ্যে SIR এর শুনানি প্রক্রিয়া শেষ, ঘোষণা কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শুক্রবার নির্দিষ্ট বর্ধিত ডেড লাইনের আগেই শেষ হল এস আই আর শুনানি প্রক্রিয়া। নির্বাচন সূত্রে খবর তথ্য যাচাই হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের। সব জেলা জেলা শাসকদের (DM)কাছ থেকে রিপোর্ট পৌঁছে গিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে। বিপুল সংখ্যক ভোটার যাদের নথি ইতিমধ্যে যাচাই করা হয়েছে। সূত্রের খবর, মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জন ভোটারের শুনানি নোটিশ পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের নথি যাচাই সম্পন্ন হয়েছে ।প্রায় তিন লক্ষ পঞ্চান্ন হাজার ৬৭৯ জনকে নোটিশ (Notice)পৌঁছানো যায়নি ।যাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল তাদের সবার শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করেছে। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, এস আই আর প্রক্রিয়ার বহু আবেদনকারীর নথি দেখা হয়েছে ।তবে প্রায় ১ লক্ষ ৪০ হাজারের ক্ষেত্রে কোন বৈধ নথি পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।রাজ্যের সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক। সতর্ক করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

এদিকে রাজ্যের সিইও SIR প্রক্রিয়া নিয়ে যে সকল রাজ্য সরকারের আধিকারিকরা যুক্ত ছিলেন তাদের শুক্রবার বলেন,”এস আই আর এর কাজ নিয়ে সতর্ক থাকুন আপনারা। “” এস আই আর এর কাজ সঠিকভাবে এবং নিখুঁতভাবে করতে হবে আপনাদের। ““অকারণে অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করবেন না। ““অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোন নথি নেওয়া যাবে না। সে দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে।”“কোনভাবেই কোন অপ্রাসঙ্গিক নথি আপলোড যাতে না হয় সেটা নজর রাখুন। “”আমাদের ভালো মানের কাজ চাই। ““যেগুলি ইতি মধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে সেগুলির আবার যাচাই করুন। যাতে ভোটার তালিকায় অনৈতিকভাবে কোন নাম ঢুকতে না পারে বা নাম যাতে বাদ না যায়। “

শুক্রবার সকাল ১১ টা থেকে শুরু হওয়া বৈঠকে জেলাশাসকদের সতর্ক করে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একথা বলেন বলে কমিশন সূত্রে খবর।”আপনারা ভাববেন না যে আপনারা পালিয়ে যেতে পারবেন। আজ না হোক আগামী দু’বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে।” বিভিন্ন জেলাশাসক সহ তথ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক করে এমন বার্তায় জাতীয় নির্বাচন কমিশন দিল বলেই কমিশন সূত্রে খবর। “অনেক জায়গা থেকেই ভুল ডকুমেন্ট আপলোড করা হচ্ছে। ডকুমেন্ট হিসেবে কোথাও আবার সংসাপত্র আপলোড করে দেওয়া হয়েছে।আবার পাসপোর্ট আপলোড করা কথা বলা হলেও পাসপোর্ট এর জায়গায় ব্ল্যাঙ্ক পেপার(Blank Paper) আপলোড করে দেওয়া হচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দুই জেলার জেলাশাসককে উদ্দেশ্য করে ভুল ডকুমেন্টগুলি দেখিয়ে বিশেষভাবে সতর্ক করলেন এই দিনের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বলে কমিশন সূত্রে খবর। আদিবাসী অধ্যুষিত এলাকায় স্থানীয়ভাবে জেলাশাসকরা খতিয়ে দেখে প্রয়োজনীয় রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিককে দেবেন। তাদের কাছে ডকুমেন্টস না থাকলে স্থানীয়ভাবে জেলাশাসকরা সুপারিশ করে পাঠিয়ে দেবেন মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে।” বৈঠকে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের বলে কমিশন সূত্রে খবর।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার