রাস্তা তৈরির মাত্র দু’দিন পরেই উঠে যাচ্ছে পিচ,সামনে এল রাস্তার কঙ্কালসার অবস্থা!

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: হাত দিয়ে চাপ দিলেই উঠে যাচ্ছে নতুন তৈরি হওয়া রাস্তার পিচের প্রলেপ।রাস্তা তৈরির মাত্র দু’দিন পরেই উঠে যাচ্ছে পিচ।সামনে এলো রাস্তার কঙ্কালসার অবস্থা!তমলুকে নবনির্মিত রাস্তার বেহাল দশা।তৈরি হচ্ছিল কালো ঝকঝকে পিচের রাস্তা। হাসি ফুটেছিল মানুষের মনে। কারণ প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। বহু অপেক্ষার পর শুরু হয়েছিল রাস্তা মেরামতের কাজ। প্রায় নতুন করে তৈরি হচ্ছিল রাস্তা। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বিপত্তি রাস্তা পিচ মাড়োনোর পরেই। কারণ পিচ মাড়ানোর দুদিন পর থেকেই হাত দিয়ে টানলেই উঠে আসছে পিচের চাঙ্গড়! তারপরেই রীতিমতো ক্ষোভ সাধারণ মানুষের মনে। এর আগে রাজ্যের অন্যান্য জায়গায় এভাবে রাস্তার কাজ ভাইরাল হয়ে উঠছিল।

আর সেটাই কার্যত হয়ে দাঁড়াল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের নিকাশি বাজার থেকে রাধামনি বাজার পর্যন্ত রাস্তার কাজে।তমলুক ব্লকের(Tamluk Block) পদমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিকাশি বাজার থেকে বিষ্ণুবাড় ২ গ্রাম পঞ্চায়েতের হিরাপুর পর্যন্ত প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা রাস্তা নতুনভাবে সংস্কারের কাজ শুরু হয়েছিল। জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজ শুরু করে একটি ঠিকাদারি সংস্থা। শেষ কয়েক মাস ধরেই চলছে রাস্তা নতুনভাবে সংস্কারের কাজ। নতুনভাবে রাস্তা সংস্কারের প্রায় শেষ পর্যায়ে শুরু হয়েছিল রাস্তার উপরিভাগ পিচ দিয়ে মাড়ানোর কাজ। নিকাশি বাজার থেকে শুরু হয়েছে পিচ দিয়ে মাড়ানোর কাজ। কিন্তু এই কাজ শুরু হওয়ার দুদিন পরেই দেখা গেল রাস্তা নতুনভাবে সংস্কার করার পরেই বিপত্তি।

সাধারণ মানুষ হাত দিয়ে টানলেই উঠে আসছে রাস্তার উপরে তল থেকে পিচের চাঙ্গড়। আর তা নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ যায় প্রশাসনে। এ বিষয়ে নিকাশি বাজার এলাকার এক বাসিন্দা খোকন দাস জানান, “দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল ছিল। দুর্গা পুজোর পর থেকে নতুনভাবে সংস্কারের কাজ শুরু হয়েছিল। কাজের শেষ পর্যায়ে রাস্তায় পিচের কাজ ও শুরু হয়েছে। কিন্তু আমরা যখন দুদিন পরে পিচে রাস্তায় হাত দিয়ে টান দিতেই দেখা যায় পিচের চাঙ্গড় উঠে আসছে না। আমরা প্রশাসনকে জানিয়েছি।” প্রশাসনকে অভিযোগ জানানোর পরেই রীতিমত কড়া নির্দেশ দিল জেলা প্রশাসন। এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মানস কুমার মণ্ডল জানিয়েছেন, “আমরা ঐ রাস্তার বিষয়ে অভিযোগ পেয়েছিলাম। সেই ভিত্তিতে ওই রাস্তায় যতটা পিচ মাড়ানোর কাজ হয়েছিল পুরোটাই তুলে ফেলে নতুন করে আবার পিচের কাজ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে।”আর এই নিয়েই শুরু রাজনৈতিক তরজা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার