ভোটের মুখে নাশকতার ছক, কীর্ণাহারে বোমা উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,কীর্ণাহার:সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল বীরভূমে। শনিবার দুপুরে বীরভূমের কীর্ণাহার থানা(Kirnahar P.S.) এলাকার কাজীপাড়া গ্রামে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা আনুমানিক ১২টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কাজীপাড়া গ্রামের(Kajipara Village) একটি পুকুরপাড়ে অভিযান চালায় কীর্ণাহার থানার পুলিশ। তল্লাশি চালিয়ে একটি বালতির ভিতর থেকে উদ্ধার হয় মোট ১০টি তাজা বোমা। উদ্ধার হওয়া বোমাগুলি সদ্য তৈরি এবং অত্যন্ত শক্তিশালী বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।

বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম উৎকণ্ঠা। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎক্ষণাৎ ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলি(Bomb) সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নাশকতার ছক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।ইতিমধ্যেই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোম স্কোয়াড(Bomb Squard) ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পাশাপাশি ওই এলাকায় আরও কোনও বোমা বা বিস্ফোরক মজুত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবেই এই বোমাগুলি মজুত করা হয়েছিল। এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা কিংবা নির্বাচনী অশান্তি তৈরির চেষ্টা চলছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সব দিক থেকেই তদন্ত চালাচ্ছে পুলিশ।এই ঘটনার পর কাজীপাড়া গ্রাম সহ সংলগ্ন এলাকায় পুলিশি টহল আরও বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। আপাতত বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাপা উত্তেজনা বজায় রয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার