চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে, বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: আগামী সাত দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গতে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে কোথাও কোন সিস্টেমের উৎপত্তি নেই। আগামী সাত দিন তাপমাত্রায় কোন পরিবর্তন নেই। বিহার এবং উত্তরপ্রদেশের দিক থেকে বাতাসের পরিমাণ আশার কারণে আমাদের রাজ্যে তাপমাত্রা একই রকমই আছে স্বাভাবিক থেকে নিচে। ক্যানিং এবং কাকদ্বীপ ,খড়্গপুরে স্বাভাবিক থেকে ন্যূনতম তাপমাত্রা নিচেই চলছে এই মুহূর্তে।বর্ধমান, দিঘা এই জেলাগুলিতে একই রকম আবহাওয়া থাকবে।

কলকাতা(Kolkata) ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি তাপমাত্রা আগামী সাত দিনে ২৯ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি কাছাকাছি থাকা সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ এবং ১৭ ডিগ্রী থেকে ১৯ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহ। কলকাতার ক্ষেত্রে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা এবং ২৯ ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা।উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ স্বাভাবিক থেকে সামান্য নিচেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ।

আগামী দুদিন দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরেও হালকা কুয়াশা থাকবে। আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এই ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা । দোল উৎসব এখনো অনেকটা দেরি। তবে ফেব্রুয়ারি মাসে ভোর এবং রাতের দিকে হালকা ঠান্ডা এবং দিনের সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার এই ঘটনাকে স্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। মনোরম এই আবহাওয়া বঙ্গবাসি আগামী আরো বেশ কয়েক দিন অনুভব করবে এমনটাই অনুমান আলিপুরের আবহাওয়াবিদদের।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ