বক্সঅফিসে ছাপ ফেলতে ব্যর্থ শাহিদের ও’রোমিও, ২ দিনে ২০ কোটিও ছুঁল না ছবির আয়

৩ বছর পর 'কামব্যাক' করেও কোনও লাভ হল না। বক্সঅফিসে মুখ থুব্‌ড়ে পড়ল শাহিদ কাপুরের 'ও রোমিও'।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩ বছর পর ‘কামব্যাক’ করেও কোনও লাভ হল না। বক্সঅফিসে মুখ থুব্‌ড়ে পড়ল শাহিদ কাপুরের ‘ও রোমিও’। ছবিতে নায়কের সঙ্গে জুটি বেঁধেছিলেন তৃপ্তি ডিমরি। ছবির টিজার, ট্রেলার, গান ভক্তমনে ঝড় তুললেও মুক্তির পর ছবি বক্সঅফিসে তেমন ঝড় তুলতে পারল না। যদিও টিজার রিলিজের পর থেকেই ছবি বিতর্কে জড়াচ্ছে। মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনী অবলম্বনে নির্মিত এই ছবি, এমনটা দাবি করে আদালত অবধি পৌঁছে ছিল গ্যাংস্টারের মেয়ে। ছবি নিষিদ্ধর দাবি করেছি লেন তিনি।

কিন্তু আদালত সেই অভিযোগ প্রত্যাখ্যান করে ছবি মুক্তির ঘোষণা দেয়। সেই মতো গত ১৩ ফেব্রুয়ারি তথা প্রেম দিবসের আগের দিন মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু ছবির কাহিনী মন ছুঁতে পারেনি দর্শকদের। তাই মাত্র দুদিনেই ছবি মুখ থুবড়ে পড়েছে বক্সঅফিসে। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিটি শানায়া কাপুর এবং আদর্শ গৌরবের ‘তু ইয়া ম্যায়’-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। হুসেন জাইদির উপন্যাস ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’ অবলম্বনে নির্মিত, ও’রোমিও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

কেউ কেউ শাহিদ এবং তৃপ্তির অভিনয়ের প্রশংসা করলেও, কেউ কেউ বিশাল ভরদ্বাজের গল্প বলার ধরণকে দুর্বল মনে করেছেন। সেই প্রভাব পড়েছে বক্সঅফিসে। ছবিটি মুক্তির দিনেই মাত্র ৮.৫০ কোটি টাকা আয় করেছিল। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ও’রোমিও দ্বিতীয় দিনে ১২.২৫ কোটি টাকা আয় করেছে। তবে অনেকেই মনে করছেন, ভ্যালেন্টাইন্স ডে-র দর্শকদের জন্যই ছবির আয়ের প্রায় ৪৫% বৃদ্ধি পেয়েছে। শনিবার, ও’রোমিওর হিন্দি দর্শকের সংখ্যা ছিল ২৩.২৬%। সকালের শোতে ১০.২৪%, বিকেলের শোতে ২২.১৩%, সন্ধ্যার শোতে ২৬.৭৯% এবং রাতের শোতে ৩৩.৮৭% দর্শক সংখ্যা ছিল।’কামিনী’, হায়দার এবং রেঙ্গুনের পর ও’রোমিও শাহিদ এবং বিশালের চতুর্থ যৌথ প্রযোজনা। ছবিতে আরও অভিনয় করেছেন, নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি, হুসেন দালাল এবং রাহুল দেশপান্ডে প্রমুখ। ছবিটি সমালোচকদের তেমন প্রশংসা কুড়োতে পারেনি। অনেকেই ছবির প্রথমার্ধটি মনোমুগ্ধকর, আকর্ষণীয় দাবি করলেন, দ্বিতীয়ার্ধে ক্লাইম্যাক্সের দিকে তেমন আকর্ষণ পায়নি। এবার অনেকের বক্তব্য, ছবির রানটাইম আরও ছোট হতে পারত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের