শুরুতেই সুপার হিট মমতার ‘যুবসাথী’, দেড় ঘন্টায় জমা পড়ল ৩৪ হাজার আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আগে স্বনির্ভর বাংলা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই এই কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যেই বঙ্গ জুড়ে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মাত্র দেড় ঘণ্টায় আবেদন সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় বিশেষ ক্যাম্প করা হচ্ছে।  আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া চলবে।  যুবদের মধ্যে এই প্রকল্প প্রথমদিনেই বেশ সাড়া ফেলেছে। রাজ্যজুড়ে তার ছবি ধরা পড়ছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ব্লকে ব্লকে আবেদন জমা নেওয়া হচ্ছে। সমস্ত নথি হাতে ক্যাম্পে ক্যাম্পে পৌঁছে গিয়েছে ২১-৪০ বছরের যুবকরা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। মাত্র দেড়ঘণ্টার মধ্যে ৩৪ হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে।

আবেদন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে এই বিপুল সাড়া প্রকল্পের জনপ্রিয়তা বুঝিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের মতো এই প্রকল্পটিও জনমানসে সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে। এদিন কলকাতার ১৭ নম্বর ওয়ার্ডের কাশী বোস লেনের ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা। তিনি প্রথম দিনের কাজ নিজে তদারকি করেন। তিনি জানান, ১১টি ওয়ার্ডের জন্য এটিই কেন্দ্রীয় ক্যাম্প, যেখানে ১১টি ডেস্কে আবেদন নেওয়া হচ্ছে। মানুষের ভিড় দেখে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রকল্পে মানুষের ভরসা রয়েছে। এদিকে কোচবিহার, বাঁকুড়া, নামখানা ও নন্দীগ্রাম-এও সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায়।

 

বিস্তারিত আসছে……

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার