‘ছোট পর্দার তারকাদের কোনও সুযোগ নেই’, বলিউডের চরম বৈষম্য নিয়ে মুখ খুললেন টিভি অভিনেতা

অভিনেতা করণ ট্যাকার, হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ। বর্তমানে ওটিটিতেও নিজের জায়গা বানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা করণ ট্যাকার, হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ। বর্তমানে ওটিটিতেও নিজের জায়গা বানিয়েছেন। ‘এক হাজারোঁ মে মেরি বেহনা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। শোয়ে তিনি অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজার সঙ্গে রসায়ন ভাগ করে নিয়েছিলেন। তবে এখন তিনি পুরোপুরি সিরিয়ালের থেকে মুখ ফিরিয়েছেন। এবং ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে অবাক করা বিষয় হল, এত বড় মাপের অভিনেতা সত্ত্বেও বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্যে অনেক অপেক্ষা করতে হয়েছিল তাঁকে। অনেক সংগ্রাম করতে হয়েছে তাঁকে। সিরিয়ালের অভিনেতা হওয়ার জন্যে তাঁকে কেউ কাজ দিতে চাইতেন না। যদিও এখন তিনি সুপ্রতিষ্ঠিত।

ইতিমধ্যেই নীরজ পান্ডের ‘স্পেশাল অপস’, ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর অনেক ওটিটিতে ভাল ভক্ত রয়েছে। অন্যান্য ওয়েব সিরিজেও অভিনয় করে চলেছেন। তবে, বহু বছর এবং সফল কাজের পরেও, বলিউডে কোনও স্থান খুঁজে পাননি করণ। বলিউড চলচ্চিত্রে কাজের জন্য অনেক চেষ্টা করেছেন অভিনেতা, কিন্তু কোনও প্রধান চরিত্র পাচ্ছিলেন না তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলিউডে সংগ্রামের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। তাঁর কথায়, তিনি একজন টিভি অভিনেতা হওয়ায়, বলিউড ইন্ডাস্ট্রি তাঁর বিরুদ্ধে। করণ বলেছেন, ‘বিশ্বাস করুন, ওটিটি প্ল্যাটফর্মে অভিনেতা হিসেবে আমার প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে গিয়েছে। যদি নীরজ পান্ডে স্যারের সমর্থন না থাকত, তাহলে কোনও প্ল্যাটফর্মই আমার সঙ্গে কাজ করতে চাইত না। কারণ টিভি থেকে আসা অভিনেতাদের প্রতি সবারই পক্ষপাতিত্ব থাকে। বলেই দেন, যদি কোনও অভিনেতা টিভি থেকে আসেন, তাহলে তারা তাকে মুখ্য চরিত্র দেবে না। সেই কারণেই অনেক বিরোধিতা ছিল আমার বলিউডে অভিনয় করার।’

এরপর অভিনেতা বলেন, ‘তবে এমন পরিস্থিতিতেও কেউ না কেউ আমার উপর আস্থা রেখেছে। এই কারণেই আমি ধৈর্য ধরে থাকতে পেরেছি। এটি কিছুটা ধীর হওয়ার কারণ হল ইন্ডাস্ট্রিতে টিভি অভিনেতাদের সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, অনেক বিরোধিতা আছে। আমি মনে করি, যতক্ষণ না এটি পরিবর্তন হয়, ততক্ষণ পর্যন্ত আমার মতো অনেক অভিনেতা চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাবে না। তাঁদের বাধা ভেঙে এগিয়ে যেতে অনেক সময় লাগবে।’ সম্প্রতি করণকে ওয়েব সিরিজ ‘ভায়’ তে দেখা গিয়েছে, যেখানে কল্কি কোচলিনও অভিনয় করেছেন। তিনি অনুপম খের-এর ‘তানভি দ্য গ্রেট’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক