ভোটের আগেই মালদায় বিজেপির কার্যালয়ে বিহারের নম্বর প্লেট লাগানো মোটরবাইক, উদ্দেশ্য কী?

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বিধানসভা নির্বাচনের আগে বিহারের নাম্বার প্লেট লাগানো ১৪ টি মোটর সাইকেল রবিবার এল মালদার বিজেপি কার্যালয়ে। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, দুষ্কৃতীমূলক কাজকর্মের জন্য এই মোটর সাইকেলগুলি(Motorcycle) আনা হয়েছে। অপরদিকে, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে বিহারে নির্বাচন শেষ হয়েছে সেই কারণে যেহেতু বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে সেই কারণে দলের কর্মীরা যাতে এই মোটরসাইকেলগুলি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে সেই কারণে এগুলি আনা হয়েছে।

বর্তমানে এগুলি রাখা হয়েছে মালদার বিজেপি কার্যালয়ে। মালদার প্রত্যন্তর এলাকা গুলিতে যাতে বিজেপির কার্যকর্তারা অতি সহজে পৌঁছাতে পারে তার জন্য এই মোটরসাইকেল গুলি দেওয়া হবে তাদের। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই ভিন রাজ্যের মোটরসাইকেলে করে অস্ত্রপাচার এবং ভোটের দিন ভোট লুটের পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। নির্বাচন কমিশন এবং প্রশাসন যাতে এই দিন রাজ্যের মোটরসাইকেল ব্যবহারের উপর নজরদারি চালায় তার জন্য তৃণমূলের পক্ষ থেকে দাবি জানানো হবে।

অপরদিকে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলের কার্যকর্তাদের যাতায়াতের জন্য এবং রাজনৈতিক সভা সমাবেশে অতি দ্রুত পৌঁছানোর জন্য এই মোটরসাইকেল গুলি ব্যবহার করা হবে। বিহারের নির্বাচন শেষ হয়ে গেছে সেখানেই মোটরসাইকেল গুলি ব্যবহার হত। সেখান থেকে এগুলি আনা হয়েছে এবার পশ্চিমবঙ্গে। কোন অসৎ উদ্দেশ্যে নয়। রাজনৈতিক কাজেই ব্যবহার হবে এই মোটরসাইকেল গুলি। ভোট শেষ হয়ে গেলে আবার এগুলি ফিরিয়ে নিয়ে যাবে, দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার