বদল হল না সিদ্ধান্ত, টসের পর সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করবেন না এই খবর আগেই মিলেছিল। তবে তা সত্বেও সকলের নজর ছিল টসের পর কি ঘটবে সেই দিকে। না, টসের পর এবারেও পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অর্থাৎ পাকিস্তানের প্রতি ভারতের ‘হ্যান্ডশেক না করার নীতি’তে কোনও পরিবর্তন হল না। পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে ২০২৫ সালের এশিয়া কাপে ভারত পাকিস্তানের খেলোয়ারদে সঙ্গে করমর্দন করেনি। তারপর থেকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেটাররা (পুরুষ এবং মহিলা উভয়) পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিয়নের জন্য হাত মেলায় নি। সেই ছবি ধরা পড়ল কলম্বোতেও।

ভারত নিজেদের জায়গায় একেবারে স্থির রয়েছে। গত বছর দুবাইতে এশিয়া কাপের পর থেকে ভারতীয় শিবির এই ধারা বজায় রেখেছে। এমনকি খেলা শেষের পরেও হাত না মিলিয়ে গত বারের চ্যম্পিয়নরা সাজ ঘরে ফিরে গিয়েছিলেন। এই নিয়ে চর্চা কিছু কম হয়নি। এমনকি ছোটদের এশিয়া কাপে বৈভবরা দাদা-দিদিদের দেখানো পথেই হেটেছিল।   

আরও পড়ুন: শুরু হাইভল্টেজ ম্যাচ, টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল পাকিস্তান

শনিবার করমর্দনের নিয়ে প্রশ্ন করা হলে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব শনিবার বলেছিলেন: “এখন এর জন্য ২৪ ঘন্টা অপেক্ষা করুন। কেন এত মনোযোগ দিচ্ছেন? আমরা ক্রিকেট খেলতে এসেছি। আমরা ভালো ক্রিকেট খেলব। আমরা আগামীকাল পরে সমস্ত সিদ্ধান্ত নেব। অপেক্ষা করুন। আপাতত ভাল করে খাব, ভাল করে ঘুমোব।” সলমন আঘাকে  এই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “দেখাই যাক কাল কী হয়। তবে ম্যাচটা যেন সঠিক মেজাজে খেলা হয়। আমার ব্যক্তিগত মতামতের কোনও অর্থ নেই। অতীতে যে ভাবে ক্রিকেট খেলা হয়েছে, সে ভাবেই খেলা উচিত। এটা (করমর্দন) নিয়ে ওরা সিদ্ধান্ত নিক।” দুই অধিনায়কের বার্তার পর সকলের নজর ছিল টসের দিকে। তবে কিছুই বদল হয়নি। টসের পর হাত না মিলিয়ে মাঠে উপস্থিত কর্তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন অধিনায়ক সূর্যকুমার। 

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে