চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুরু হাইভল্টেজ ম্যাচ, টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: উপস্থিত সেই  মাহেন্দ্রক্ষণ। মুখোমুখী ভারত-পাকিস্তান। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারি জুড়ে উত্তেজনা চরমে। খেলা শুরুর অনেক আগে থেকেই মাঠে দর্শকেরা ঢুকে পড়েছেন।  গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে এই ম্যাচের দিকে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। অর্থাৎ প্রথমে ব্যাট করতে নামবেন সূর্যবাহিনী। টসের পর যদিও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন তিনি টসে জিতলেও তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। 

সূর্যকুমার যাদব জানিয়েছেন আজকের ম্যাচে ভারতীয় শিবিরে দুটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন অভিষেক শর্মা। সেই সঙ্গেও অর্শদ্বীপের বদলে  খেলছেন কুলদ্বীপ যাদব ।শনিবার পাক অধিনায়ক সলমন আঘা  বলেছিলেন অভিষেক খেলুক তিনি চান। অভিষেকের খেলা নিয়ে সূর্যকে প্রশ্ন করতেই ভারত অধিনায়ক জবাব দেন “পাকিস্তান যদি চায় অভিষেক খেলুক তা হলে খেলিয়ে দেব। চিন্তা কিসের।” তাঁর ইচ্ছা পূর্ণ  হয়েছে দলে ফিরছেন অভিষেক।  

আরও পড়ুন: বদল হল না সিদ্ধান্ত, টসের পর সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক

ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ড্য, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ। 

পাকিস্তানের প্রথম একাদশ : সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।

প্রসঙ্গত,  শুরু থেকেই ভারত পাক ম্যাচ নিয়ে ছিল টানটান উত্তেজনা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে তাঁদের সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। এই নিয়ে বহু জলঘোলা হয়েছে। অবশেষে আইসিসির চাপে পড়ে সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছে পাকিস্তান। এবার সম্মুখ সমরে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী। 

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ