রামপুরহাটে বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বক্স বাজানোকে কেন্দ্র করে বনহাট অঞ্চলের বোলতলা ও মাঠপাড়া দুই পাড়ায় ব্যাপক অশান্তি। রবিবার সকালে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের উপর হামলা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন পুলিশ কর্মী ও আধিকারিকরা গুরুতর আহত হন। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় দুই তরফে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বোনহাট এলাকায়। এলাকায় নতুন করে অশান্তি যাতে না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়ন হয় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার(Rampurhat P.S.) পুলিশ। শনিবার রাতে বক্স বাজানোকে কেন্দ্র করে গ্রামে দুটি পাড়ার মধ্যে সংঘর্ষ বাঁধে দফায় দফায়।

রবিবার সকালে সেই ঘটনায় এলাকায় পুলিশ প্রবেশ করলে গ্রামের বেশ কিছু মানুষজন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে । সাময়িক পুলিশ পিছু হটে। এরপর প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স ওই এলাকায় নিয়ে আসা হয়। শুরু হয় বাড়ি বাড়িতে ঢুকে যারা পুলিশকে আক্রমণ করেছে তাদের খুঁজে বের করার পালা। দুই পাড়ার বেশ কয়েকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এলাকায় নতুন করে যাতে আর অশান্তি ছড়িয়ে না পড়ে তাই প্রচুর পরিমাণে পুলিশ ওই গ্রামের দুই পাড়াতে মোতায়ন করা হয়। অন ডিউটি পুলিশের উপর হামলার ঘটনায় রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছে আহত পুলিশকর্মীরা। কেন ওই গ্রামে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হল তা জানতে পুলিশ তদন্ত করছে।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ পুলিশ বেধড়ক লাঠিচার্জ করায় বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। একাধিক গ্রামবাসীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তার মধ্যে শনিবার রাতে তারস্বরে বক্স বাজানো হচ্ছিল। শিবরাত্রি উপলক্ষে এই বক্স বাজানো হচ্ছিল। বোনহাট (Bonhat)এলাকায় এই বক্স বাজানোকে কেন্দ্র করে বাঁধা দেওয়ার চেষ্টা হলে তাকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে দফায় দফায় সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ থামাতে গিয়ে রবিবার সকালে গ্রামবাসীদের আক্রমণের শিকার হন পুলিশ অফিসাররা।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা