মানিকচকে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত অফিসার সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: মালদা জেলার মানিকচকে আক্রান্ত পুলিশ। মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে গেলে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠল একদল মাদক কারবারীর বিরুদ্ধে। সোমবার সকালে এ ঘটনা মালদহের মানিকচকের(Manickchak) নুরপুরের শেখটোলা গ্রামে। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। তাতে দুই সিভিক ভলান্টিয়ার জখম হয়েছেন। একজন এএসআইও আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, নুরপুর গ্রাম পঞ্চায়েতের শেখটোলা, হাকিমটোলা, মণ্ডলপাড়া, ডাল্লুটোলা গ্রামগুলিতে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার রমরমা চলছে বলে অভিযোগ। পাশাপাশি সেখানে জুয়ার ঠেকও নিয়মিত বসে। সোমবার সকালে মাদকের কারবারের বিরুদ্ধেই অভিযানে গিয়েছিল পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা।মাদক কারবারিদের ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।

মাদক কারবারিদের মারধরে আহত হলেন মালদার মানিকচক থানার এক এস.এস.আই সহ দুই সিভিক ভলান্টিয়ার। সোমবার বেলা ১২টা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হল মানিকচকের নুরপুর(Nurpur) অঞ্চলের ফকিরটোলা এলাকায়। মালদার বিভিন্ন এলাকায় জাল নোটের কারবার, মাদকের রমরমা পাচার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পুলিশও লাগাতার অভিযান চালাচ্ছে। সীমান্তবর্তী এই জেলায় ক্রমাগত অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত পুলিশ ও প্রশাসন।যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের সন্ধানে অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।পলাতক মাদক কারবারীদের ধরতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার