নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:SIR এর কাজে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অপরাধে ৭ বাঙালি AERO কে সাসপেন্ড করা হল।সংশ্লিষ্ট অফিসাররা হলেন- জয়দীপ কুন্ডু ক্যানিং পূর্ব, ডালিয়া রায়চৌধুরী ময়নাগুড়ি, সেফাউর রহমান (সামসেরগঞ্জ), নীতিশ দাস (ফরাক্কা), সেখ মুর্শিদ আলম (সুতি) ,দেবাশীষ বিশ্বাস (ডেবরা), সত্যজিৎ দাস (ক্যানিং পূর্ব)। এদের মধ্যে ময়নাগুড়ির ডালিয়া চৌধুরী তাকে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, যা কিছু করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করেছেন। তাহলে কেন তাঁকে  সাসপেন্ড করা হল?

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও(CEO) মনোজ আগরওয়াল জানান,যে ৭ জন AERO-কে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা SIR-এর গাইডলাইন ভঙ্গ করেছেন।নির্বাচন কমিশনের সঙ্গে কনসাল্ট করেই একমাত্র রাজ্য সরকার এই ৭ জন AERO-দের সাসপেশন প্রত্যাহার করতে পারে। অন্য কোনও পদ্ধতি নেই। তবে তিন মাস তাদের সাসপেন্ড থাকতে হবে।গোটা দেশে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সরাসরি নির্বাচন কমিশন সাসপেন্ডের নির্দেশ দিয়েছে। যাঁরা আবাস যোজনা বা বাংলার বাড়ির সঙ্গেও যদি অন্য নথি দিয়ে থাকেন, তবে সেই নথি যদি ERO আপলোড না করে থাকেন, সেটি যদি প্রমাণিত হয়, তাহলে সেই ERO-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কমিশন।

অন্যদিকে, যাঁরা এই নথি দিয়েছেন হিয়ারিং-এ তাঁদের নাম বাদ পড়বে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। তাঁরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রথমে DEO-র কাছে আপিল করবেন এবং সেখানে নিষ্পত্তি না হলে রাজ্যের CEO-র কাছে আপিল করতে পারবেন। পূর্ণাঙ্গ ভোটার খসড়া তালিকা প্রকাশ করার আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্ক্রুটনি চলছে। তাতে জানানো হয়েছে সোমবার বিকেল পর্যন্ত ২০ লক্ষ ৮৮ হাজার ৭০ জন ভোটারের নাম বাদ গিয়েছে নতুন করে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার