নির্বাচনের আগে জরুরী মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, থাকছে একাধিক বিষয়?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হতে চলেছে মন্ত্রিসভার বৈঠক। সোমবার বৈঠক হোয়ার কথা থাকলেও বিশেষ কারণবশত মঙ্গলবার বৈঠক হওয়ার কথা জানানো হয়। বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রিদের বিশেষ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভার সব সদস্যকে সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে।

রাজ্য বাজেট ঘোষণার পর রাজ্যে একাধিক প্রকল্প শুরু হতে চলেছে। সেই প্রকল্পের প্রস্তুতি চলছে। গত সপ্তাহে আচমকাই এই বৈঠকের কথা ঘোষণা হয়। ফেব্রুয়ারি মাসের শেষে রাজ্যের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। অন্যদিকে, মার্চে দোলের পরেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তাঁর আগেই মন্ত্রিসভার বৈঠর হতে চলেছে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে নতুন প্রকল্প বা সরকারি কর্মসূচির কথা ঘোষণা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে সেগুলো ঠিক মতো দেখতে হবে। কারও নাম বাদ গিয়েছে কিনা সেই বিষয়ে দেখাশোনা করার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা তার দিকে নজর দেওয়ার পরিকল্পনা ঠিক হবে।

যে সকল সামাজিক প্রকল্প রয়েছে, সেগুলোর টাকা ঠিক মতো বন্টন যাতে হয়, সেই বিষয় নিয়ে কথা হতে পারে। বর্তমানে রাজ্যজুড়ে অফলাইন ও অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কৃষকবন্ধু-সহ বিভিন্ন প্রকল্পে আবেদন গ্রহণ চলছে। এই আবেদন প্রক্রিয়ার অগ্রগতি, পরিসংখ্যান এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। পুলিশের রদবদল নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। 

কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড কালিচরণ বন্দ্যোপাধ্যায়

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

রথে নয়, এবার টিকিট কেটে লোকাল ট্রেনে চড়লেন স্বয়ং প্রভু জগন্নাথ

মা হওয়ার অপেক্ষায় সামান্থা, বেবি বাম্পের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিলেন নায়িকা

কলকাতার লেনিন সরণির নাম বদলাতে চায় বিজেপি, সরব সাংস্কৃতিক মহলের একাংশ

সমুদ্রসৈকত থেকে ১৮ লাখ বছর আগের বিরল হাতির দাঁত খুঁজে পেল ১১ বছরের কিশোর

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী

শহরে একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম, স্বস্তি নিত্যযাত্রীদের

আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস