ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, কোথায় কোথায় মোতায়েন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। SIR- চলাকালীন বিক্ষিপ্ত অশান্তি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আইন-শৃঙ্খলা নিয়ে কোনওরকম ঝুঁকে নিতে নারাজ কমিশন। তারজেরে বাহিনী মোতায়নের পরিকল্পনা করছে কমিশনের। রাজ্যের আইনশৃঙ্খলাকে সামনে রেখেই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। স্পর্শকাতর এলাকাগুলোতে মোতায়েন করা হতে পারে বাহিনী। বাংলাতে ভোট ঘোষণার আগেই এই সিদ্ধান্ত নিয়ে শুরু চর্চা। 

সূত্র মারফত জানা গিয়েছে,  ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পারে রাজ্যে। SIR- চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়ে পড়েছে। সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হচ্ছে বাহিনী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার পরের পরিস্থিতির ওপরে নির্ভর করবে গোটা বিষয়টি। উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় SIR শুনানির সময় উত্তেজনা এবং তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। তাই কোনওভাবেই ঝুঁকি নিতে নারাজ তাঁরা। স্পর্শকাতর এলাকাগুলোকে নজরে রাখা হয়েছে। সেখানেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

SIR শুনানি চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। মঙ্গলবারই কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হচ্ছে এই বাহিনী। কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তর ২৪ পরগগনার বাদুড়িয়া, মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়েছে। স্পেশাল অবজার্ভারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নির্বাচন কমিশন। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে কার্যত ইঙ্গিত দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।  কেন্দ্রীয় বাহিনীর একাধিক এজেন্সির সঙ্গে কথাও বলা হয়ে গিয়েছে। 

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা