বাবা হিন্দু, ছেলে মুসলিম, কোনো নথি ছাড়াই কীভাবে মিলল ‘গ্রিন সিগন্যাল’? এবার নজরে AERO

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা হিন্দু আর ছেলে মুসলিম! এমন ঘটনা অস্বাভাবিক নয়। কোনো ব্যক্তি নিজের ধর্ম পরিবর্তন করতেই পারেন। বাংলার খ্যাতনামা গায়ক ও কবি কবীর সুমন তারই একটি পরিচিত উদাহরণ। কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় যদি এই ধরনের তথ্য কোনও যাচাই ছাড়াই নথিভুক্ত হয়, তা হলে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ঠিক সেই প্রশ্নই এবার সামনে এল বাংলায় এসআইআর নিয়ে চলা টানাপোড়েনের মধ্যেই।

এসআইআর-এর শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে চলছে স্ক্রটিনি বা যাচাই পর্ব। আর এই যাচাই প্রক্রিয়াতেই একের পর এক অনিয়ম ও গরমিল ধরা পড়ছে পর্যবেক্ষকদের নজরে। তেমনই একটি ঘটনায় চমকে গিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকার এক ভোটারের তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায়, ভোটারের নাম শেখ রইস আলি-একজন মুসলিম যুবক। অথচ তাঁর বাবার নাম হিসেবে নথিভুক্ত রয়েছে ভুবনচন্দ্র বেরা, যিনি হিন্দু। কোনও নথি বা প্রমাণ ছাড়াই এই বাবার নামের সঙ্গে ভোটারকে লিঙ্ক করা হয়েছে এবং সেই তথ্য আপলোড করেছেন সংশ্লিষ্ট AERO।

এই ঘটনায় রাজ্যের সিইও দফতরের প্রশ্ন, প্রয়োজনীয় যাচাই ছাড়াই কীভাবে এই ধরনের সংবেদনশীল লিঙ্কের অনুমোদন দেওয়া হল? রোল অবজার্ভারের সুপার চেকিংয়েই এই গরমিল ধরা পড়ে। বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য।

এদিকে, বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ERO ও AERO-দের ভূমিকা নিয়ে আগেও নানা সময়ে প্রশ্ন উঠেছে। বিজেপির অভিযোগ, শাসকদলের চাপেই বহু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল করা হয়েছে। কমিশন ইতিমধ্যেই কয়েকজন আধিকারিককে সাসপেন্ড করেছে এবং কিছু ক্ষেত্রে এফআইআরও দায়ের হয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের দাবি, যাঁরা অন্যায় নির্দেশ মানতে অস্বীকার করছেন, তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই