ময়নায় তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় বিজেপির জেলা পরিষদ সদস্য গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়না:পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপির জেলা পরিষদ সদস্য গ্রেফতার। পুলিশকে কোর্টে দেখে নেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। পরিবারের পাশে থাকার আশ্বাস।গত শনিবার ময়নায় তৃণমূল কর্মীকে মারধর করার ঘটনায় বাকচার বিজেপি নেতা তথা জেলা পরিষদ সদস্য উত্তম সিংকে (Uttam Singh)গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, উত্তম সিং মারধরের ঘটনা নিজের মুখে সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে নেমেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকালে ধৃত নেতার বাড়িতে যাওয়ার পথে ময়না থানার সামনে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বলেন,’হুঁশিয়ার আইসি ও ওসি। আমি ওঁর (ধৃত নেতার) স্ত্রীকে নিয়ে হাইকোর্টে যাচ্ছি। এই গ্রেফতার নিয়ে আমরা রিট পিটিশন করব। আদালতের মাটিতেই এর ফয়সালা হবে। দেখা হবে আদালতে।

অপরদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইন আইনের পথে চলবে। এইমাত্রের ঘটনায় নির্দিষ্ট অভিযোগ হওয়ার পর মামলা রুজু করে পুলিশ। ধৃত ব্যক্তি তার নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে ।পরবর্তী সিদ্ধান্ত আদালত গ্রহণ করবে।জেলার পুলিশ সুপার জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিজেপির জেলা পরিষদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে তিনি নিজে একটি ভিডিওতে এই অপরাধ করেছেন বলে স্বীকারও করেছেন। ফুটবলের ওপর সবল যখন এই ধরনের ঘটনা ঘটায় সে কোন রাজনৈতিক দলের সেটি দেখা হয় না ।যেটি আইনত ব্যবস্থা নেওয়া উচিত সেটাই পুলিশ করে থাকে। সে যে দলেরই নেতাকর্মী বা সমর্থক হন না কেন। এখানে সজল বর্মন নামে একজনকে মারধর করেছেন ধৃত বিজেপি জেলা পরিষদ সদস্য।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য