কলাবাগান থেকে উদ্ধার প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ, মুর্শিদাবাদে চাঞ্চল্য

সন্ধ্যা থেকে বেশ কয়েক ঘন্টা নিখোঁজ ছিলেন বিশেষভাবে সক্ষম মহিলা। অবশেষে গভীর রাতে মিলল মহিলার অর্ধনগ্ন দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যা থেকে বেশ কয়েক ঘন্টা নিখোঁজ ছিলেন বিশেষভাবে সক্ষম মহিলা। অবশেষে গভীর রাতে মিলল মহিলার অর্ধনগ্ন দেহ। কলাগাছের সঙ্গে লাইনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হল তাঁর দেহ। পরিবারের দাবি, মহিলার গায়ে সোনার গহনা ছিল, কিন্তু দেহ উদ্ধারের সময় কোনও গহনা দেখা যায়নি। কানে দুলও ছিল না। কান ছিঁড়ে টপটপ করে রক্ত বের হচ্ছিল। অভিযোগ, মহিলার গহনা ছিনতাই করে তাঁকে খুন করা হয়েছে। তবে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা, সে নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ায়।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, নিহত মহিলা হরিহরপাড়ার স্বরূপপুর সাহাজিপাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রের খবর, মৃতার নাম তনুজা খাতুন (৩৪)। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা নাগাদ মহিলা বাড়ি থেকে বের হয়েছিলেন। পাশেই এক আত্মীয়ার বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেখানে যাননি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। নিখোঁজ হয়ে যান তিনি। তারপর থেকে তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।

প্রায় ঘন্টা পাঁচেক তাঁকে খোঁজাখুঁজির অবশেষে স্থানীয় কলাবাগান থেকে উদ্ধার হয় মহিলার অর্ধনগ্ন দেহ। উপুড় অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। গলায় লাইলনের দড়ির ফাঁস ছিল, তা বাধা ছিল কলাগাছের সঙ্গে। সেই দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, মহিলার কানে সোনার গয়না ছিল। কান ছিঁড়ে তা ছিনিয়ে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি খুন না আত্মহত্যা, নাকি তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকাবাসীর দাবি, ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। এই মর্মান্তিক ঘটনায় স্বরূপপুর সাহাজিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার