জামালপুরে BDO’ র পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদ, চাঞ্চল্য প্রশাসনিক মহলে

Share:

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুরে এক অভিনব ও উদ্বেগজনক সাইবার প্রতারণার ঘটনা প্রকাশ্যে এল। যা প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, খোদ সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও-র (BDO) পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছিল একদল দুষ্কৃতী। এই ঘটনায় জামালপুরের (Jamalpur)পাঁচড়া এলাকার এক গৃহবধূ আর্থিক প্রতারণার শিকার হয়েছেন।যা ডিজিটাল নিরাপত্তার প্রশ্নটি আবারও প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, এলাকার বাসিন্দা অরবিন্দ বৈরাগ্যের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা। সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে এবং নিজেকে বিডিও পরিচয় দিয়ে অত্যন্ত চতুরতার সঙ্গে ওই মহিলার বিশ্বাস অর্জন করে প্রতারক। এরপর কৌশলে তার ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নেওয়া হয়। মুহূর্তের অসতর্কতায় ওই গৃহবধূর অ্যাকাউন্ট থেকে ৪ হাজার টাকা গায়েব হয়ে যায়।

প্রতারিত হওয়ার বিষয়টি অনুধাবন করতেই ভুক্তভোগী পরিবারটি দেরি না করে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে ভিন রাজ্যের কোনো সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্র সক্রিয় থাকতে পারে ।যারা সরকারি আধিকারিকদের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। বিষয়টি নজরে আসতেই জামালপুর ব্লকের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রশাসনের তরফে একটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।

সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বিডিও বা প্রশাসনের কোনো আধিকারিক কখনোই ফোন করে ওটিপি (OTP) বা ব্যাঙ্কিং তথ্য জানতে চান না। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কেউ যেন টেলিফোনে কোন ওটিপি কাউকে না শেয়ার করে। এই ধরনের কোন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ জেলার সাইবার শাখা কে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার