পছন্দের অফিসার আনতে বঙ্গে বদলির লিস্ট বানাচ্ছে বহিরাগত বিজেপি নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি : শিয়রে বিধানসভা নির্বাচন। বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু বঙ্গে বুথস্তরের সাংগঠনিক শক্তি সেই ভাবে তৈরি হয়নি। তারমধ্যে রয়েছে গোষ্ঠী কোন্দল। এই পরিস্থিতিতে বিভাজন ও অনুপ্রবেশকে হাতিয়ার করে বঙ্গ দখলের চেষ্টা করলেও সাড়া সেভাবে মিলছে না। তাই এবার নতুন পথ ধরছে গেরুয়া শিবির। পুলিশ প্রশাসনের অপছন্দের তালিকায় থাকা অফিসারদের বদলি করে দিয়ে পছন্দের আধিকারিকদের আনার চেষ্টায় রয়েছে তারা। বিধানসভা ধরে ধরে এই ভাবেই শক্তি বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠেছে পদ্ম শিবির।

জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে যে সকল নেতারা বিধানসভা নির্বাচনের জন্য বঙ্গে এসেছেন, তারা আশ্বাস দিয়ে বেড়াচ্ছেন কোনও চিন্তা নেই। অভিযোগ তাঁরা আশ্বাস চাইছেন, আসন্ন বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় রাজ্যের শাসকদলের আস্থাভাজন পুলিশ প্রশাসনের আধিকারিকরা কেউ থাকবেন না। জেলা অনুযায়ী তালিকা চেয়ে পাঠানো হয়েছে। রাজ্যের আস্থাভাজন অফিসারদের বদলি করার তালিকা তৈরি করতে বলা হয়েছে।

সূত্রের খবর, দুর্গাপুরে সম্প্রতি দলীয় কর্মিসভায় গেরুয়া শিবিরের এক প্রথম স্তরের নেতা জানিয়েছেন, পুলিশ প্রশাসনের আধিকারিকরাও জানেন এবার বঙ্গে সরকার গড়তে চলেছে বিজেপি। বাড়াবাড়ি হলে বিপদ রয়েছে। আইপিএস ও আইএএস করতারা জানেন, তাদের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট তৈরি করে কেন্দ্র। কীভাবে কী করতে হবে তারা সবটাই জানেন।

এখানে উঠে আসছে বিজেপির শক্তিহীনতার কথা। বুথস্তরে সেভাবে শক্তি ও সংগঠন তৈরি না হওয়ায় সমস্যায় ভুগছে গেরুয়া শিবির। সেই কারণেই তাঁরা পুলিশ প্রশাসনের আধিকারিকদের হুংকার দিয়ে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন। পাশাপাশি আধিকারিকদের ওপর একটা মানসিক চাপ বাড়ানোর চেষ্টা ও রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে তাতে বলা হয়েছে? কথা না মানলে বা ডিউটি থেকে বিচ্যুত হলে কোনও প্রশাসনিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করতে পারবে কমিশন।

জানা গিয়েছে, বারাসাত বনগাঁ ডায়মন্ড হারবার কোচবিহার বালুরঘাট সহ রাজ্যের বেশ কয়েকটি অংশ থেকে পুলিশ আধিকারিকদের লিস্ট তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে।। দুর্গাপুর, বর্ধমান, বিষ্ণুপুর, পুরুলিয়া, বারাসত, হাওড়া, কোচবিহার থেকে ইতিমধ্যেই শাসক দল ঘনিষ্ঠ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের তালিকা জোগাড় করা হয়েছে। বারাকপুর, দমদম, বহরমপুর, শিলিগুড়ি, পূর্ব বর্ধমান, উলুবেরিয়া, কৃষ্ণনগর, কলকাতার সংগঠনিক জেলা নেতৃত্বকেও তালিকা তৈরির কথা বলা হয়েছে।

গেরুয়া শিবিরের বৈঠকে এখন শুধু একটাই প্রসঙ্গ- কোন পুলিশ আধিকারিককে নিয়ে বিতর্ক রয়েছে? কাকে সরালে আখেরে লাভ হবে বিজেপির? সেই জায়গায় কাকে আনলে নিজেদের আয়ত্তে রাখা যাবে?

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার