পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে নিহত ১৬, আহত বহু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাকিস্তানের করাচিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জনের বেশি। নিহতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাকিস্তানের করাচিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জনের বেশি। নিহতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছেন। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সোলজার বাজারের রানা কলোনির ৫ নম্বর স্ট্রিটের কাছে আগা খান স্কুল এলাকায়। যেখানে একটি তিন তলা আবাসিক ভবনে বিস্ফোরণটি ঘটেছে। যেখানে আচমকাই সিলিন্ডার ফেটে চার শিশু, পাঁচ মহিলাসহ কমপক্ষে ১৬ জন মারা গিয়েছেন। তবে উদ্ধারকারী সূত্র জানিয়েছে, গতকাল বুধবার রাতে ওই ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে, যার ফলে ভবনের একটি অংশ ধসে পড়ে। যাতে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান করাচির কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল অনুসন্ধান অভিযান শুরু করেছেন। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনের ঝলসানো দেহ উদ্ধারের করেছেন। নিহতদের মধ্যে রয়েছে, নাজিয়া নামে ১০ বছর বয়সী কিশোরী। পাশাপাশি মোহাম্মদ রিয়াজ নামে একজন ৬০ বছর বয়সী ব্যক্তিও রয়েছেন। উদ্ধার কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ১৭ এবং ১৯ বছর বয়সী মেয়েদের মৃতদেহও উদ্ধার করেছে। তবে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি। তবে আরও মৃতের সন্ধান চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংস্তূপ থেকে এক ১৪ বছর বয়সী কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও দুইজন আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা পুলিশের। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের চারপাশে সরু রাস্তার কারণে অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এই মূহুর্তে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। অনুসন্ধান অভিযান অব্যাহত থাকায় নিরাপত্তা জোরদার করেছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী সংস্থাগুলি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। ইধি ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স এবং স্বেচ্ছাসেবকরা আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠায়। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের চারপাশে সরু রাস্তার কারণে উদ্ধারকারী দের অভিযান পরিচালনা করতে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এখন ত্রাণ সংস্থা এবং কর্তৃপক্ষ ঘটনাস্থলে রয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আরও তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের ভবনগুলিও কেঁপে উঠেছিল। এই ঘটনায় এখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের