যৌন কেলেঙ্কারিতে নাম, এপস্টিন যোগে জন্মদিনেই গ্রেফতার ব্রিটেনের রাজা চার্লসের ভাই

ব্রিটিশ রাজপরিবারে নতুন করে বিতর্কের ঝড়। প্রিন্স অ্যান্ড্রু-কে অসদাচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশ রাজপরিবারে নতুন করে বিতর্কের ঝড়। প্রিন্স অ্যান্ড্রু-কে অসদাচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এপস্টিন কাণ্ডে প্রিন্স অ্যান্ড্রুর নাম উঠে আসছিল। একাধিক অভিযোগ ও আইনি বিতর্কের পর তিনি রাজকীয় দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন।  সেই মামলার তদন্ত আরও জোরদার হতেই সরকারি কর্মকাণ্ডে অসদাচরণের সন্দেহে প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রুকে তাঁর অস্থায়ী বাসভবন, স্যান্ড্রিংহাম এস্টেট থেকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) টেমস ভ্যালি পুলিশ বিবৃতিতে জানিয়েছে, তাঁরা ষাটের দশকের একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। কিন্তু তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই তথা প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর কিনা তা কোথাও উল্লেখ করেনি। ব্রিটেনের আইন নিষেধাজ্ঞার জন্যেই হয়তো তাঁরা রাজপরিবারের কথা উল্লেখ করেনি। টেমস ভ্যালি পুলিশ বিবৃতিতে আরও জানিয়েছে যে, পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এখন তাঁকে জিজ্ঞাসা বাদ করা হবে। তবে আশ্চর্যজনক বিষয় হল, বৃহস্পতিবার ছিল প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রুর ৬৬ তম জন্মদিন। আর জন্মদিনের সকালেই তাঁকে গ্রেফতার করা হল। যা ব্রিটেন রাজপরিবারে নতুন বিতর্কের ঝড় তুলল। পুলিশ আরও প্রকাশ করেছে যে, এপস্টিন ফাইলে উল্লেখ রয়েছে যে, ২০১০ সালে অ্যান্ড্রু কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কাছে বাণিজ্য প্রতিবেদন পাঠিয়েছিলেন। তাই সরকারি নথিতে অসদাচরণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তাঁকে গ্রেফতার করতে বৃহস্পতিবার ভোরে, স্যান্ড্রিংহাম এস্টেটের উড ফার্মে ছয়টি পুলিশ গাড়ি হাজির হয়েছিল। প্রায় আটজন সাদা পোশাকধারী অফিসার তাঁকে ধরে নিয়ে গিয়েছে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন , ব্রিটিশ রাজার ভাই অ্যান্ড্রু আইনের ঊর্ধ্বে নন। এপস্টিনের সঙ্গে তাঁর সংযোগের বিষয়টি সামনে চলে এসেছে। অ্যান্ড্রু হলেন সেই ব্যক্তি, যাঁর রাজপুত্র উপাধি কেড়ে নেওয়া হয়েছিল। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে উইন্ডসর এস্টেটের ৩০ কক্ষ বিশিষ্ট রয়্যাল লজে বসবাস করছিলেন। প্রসঙ্গত, সপ্তাহ কয়েক আগেই মার্কিন বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ৩০ লক্ষ পাতার নথি প্রকাশ করেছিল। যেখানে এপস্টিনের সঙ্গে নাম জড়িয়েছে বিশ্বের একাধিক নামি ব্যক্তিত্বদের। সেখানেই নাম রয়েছে অ্যান্ড্রুর। এপস্টিন ২০১৯ সালে নাবালক মেয়েদের যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় আত্মহত্যা করে মারা যান। এপিস্টিন ফাইলে রয়েছে, অ্যান্ড্রু ২০১০ এবং ২০১১ সালে বাণিজ্য দূত হিসেবে জেফরি এপস্টিনের সঙ্গে সরকারি নথি তথ্য ভাগ করে নিয়েছিলেন। কয়েকটি ইমেলের আদান-প্রদানের উল্লেখ রয়েছে। যেখানে দেখা গিয়েছে, প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু সিঙ্গাপুর, হংকং এবং ভিয়েতনাম সফরের প্রতিবেদন এবং বিনিয়োগের সুযোগের গোপনীয় বিবরণ এপিস্টিনের কাছে পৌঁছে দিয়েছিলেন। এছাড়া বেশ কয়েকটি ছবিতে এপস্টিনের নিউ ইয়র্ক সিটির প্রাসাদে অজানা মহিলাদের সঙ্গে অ্যান্ড্রুকে আপোষমূলক অবস্থানে দেখা গিয়েছে। গত এপ্রিলে আত্মহত্যার শিকার ভার্জিনিয়া গিফরে অভিযোগ করেছিলেন যে, প্রাক্তন রাজপুত্র অ্যান্ড্রু ১৭ বছর বয়সে এপস্টিনের দ্বারা পাচারের শিকার হওয়ার পর তাঁর সঙ্গে যৌন সম্পর্ক লিপ্ত হয়েছিলেন। ফাইলগুলি থেকে আরও জানা যায় যে, এপস্টিন ২৬ বছর বয়সী একজন রুশ মহিলাকে অ্যান্ড্রুর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে ছিলেন। ১১ আগস্ট, ২০১০ তারিখের একটি ইমেলে, এপস্টিন অ্যান্ড্রুকে বলেছিলেন যে তাঁর “ইরিনা” নামে একজন বন্ধু আছে যে ২০ থেকে ২৪ আগস্ট লন্ডনে থাকবে। তাঁর যত্ন করতে হবে অ্যান্ড্রুকে। অতিরিক্ত নথি থেকে জানা যায়, গৃহবন্দি শেষ হওয়ার ঠিক এক মাস পরে অ্যান্ড্রু এপস্টিনকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু অ্যান্ড্রু বলেছিলেন যে, তিনি কেবল সম্পর্ক শেষ করার জন্য এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন। তবে, অ্যান্ড্রু সমস্ত অন্যায় কাজ অস্বীকার করেছেন এবং গিফরের সঙ্গে ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অ্যান্ড্রু হলেন প্রয়াত রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের