বাজারে হাজির Vivo-র দুই নতুন 5G স্মার্টফোন, ৬ হাজার পর্যন্ত ছাড় মিলছে

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনই নতুন নতুন ফোন বাজারে আসছে। মানুষকে আরও বেশি উন্নত পরিষেবা দিতে তৎপর এই মোবাইল সংস্থাগুলো। প্রতিটি সংস্থাই এখন বাজার দখলের পথে নেমেছে। এই বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। নিত্য নতুন ফিচার নিয়ে বাজারে আসেছে নতুন নতুন ফোন। রিয়েলমি, রেডমি, সামসাং, ওপ্পোর মতো ভিভো তাঁদের ফোনে নতুন নতুন ফিচার আনছে। অনেক জল্পনার পরে অবশেষে ভারতে এল Vivo-র নতুন ২টি ফোন। Vivo V70 Series ২টি ফোন বৃহস্পতিবার বাজারে এল। ফোন দুটি হল Vivo V70 Elite এবং Vivo V70। ২০২৫ সালে বাজারে এসেছিল V60 এবং V60e। তাঁদের সাক্সেসার হিসেবে এসেছে নতুন ফোন দুটি।

এই দুটি স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু বিবরণ আগেই প্রকাশ করেছে সংস্থা। জানা গিয়েছে, ফোনগুলি দেশে 50,000 টাকার কম সেগমেন্টের মধ্যে সবচেয়ে পাতলা বেজেল সহ আসছে। Vivo V70 ফোনটি ৮জিবি + ২৫৬ জিবি স্টোরেজে আছে। এটির দাম ৪৫,৯৯৯টাকা। পাশাপাশি ১২ জিবি+২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা। দুটি রঙে পাওয়া যাবে ফোন। সেগুলো হল প্যাশন রেড ও লেমন ইয়েলো।

পাশাপাশি Vivo V70 Elite ফোনের 8GB + 256GB মডেলের দাম ৫১,৯৯৯ টাকা। ২টি ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে এই ফোন। যার দাম যথাক্রমে ৫৬,৯৯৯ টাকা এবং ৬১,৯৯৯ টাকা। ডিভাইসটি প্যাশন রেড, স্যান্ড বেইজ এবং অথেনটিক ব্ল্যাক রঙে আসবে বলে আশা করা হচ্ছে।

Vivo V70 Elite ফোনে Snapdragon 8s Gen 3 চিপসেট থাকলেও স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে Snapdragon 7 Gen 4 চিপসেট রয়েছে। দুটি স্মার্টফোনই লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ এর উপর ভিত্তি করে OriginOS 6 এ চলবে।

Vivo V70 সিরিজে 6.59 ইঞ্চি 1,5K ডিসপ্লে থাকছে। এর রিফ্রেশরেট ১২০ হার্জ রিফ্রেশ রেট। 5000 নিট পিক ব্রাইটনেস অফার করবে। এই দুটি ফোন ৯০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬৫০০ মেগাহার্জ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা