সামরিক আইন জারির খেসারত, আমৃত্যু কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা দখলে রাখতে নজিরবিহীনভাবে সামরিক আইন জারি করার অপরাধে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে দেশটির এক আদালত। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাজা ঘোষণা করতে গিয়ে বিচারক বলেছেন, ‘ইউনের জারি করা সামরিক আইন ছিল জাতীয় সংসদকে (ন্যাশনাল অ্যাসেম্বলি) ‘অচল’ করার পরিকল্পিত অপচেষ্টা’।

২০২৪ সালের ৩ ডিসেম্বর রাতে আচমকাই দেশে সামরিক আইন জারির ঘোষণা করেছিলেন দক্ষিণ কোরিয়ার ত‍ৎকালীন প্রেসিডন্ট ইউন সুক-ইওল।  ‘দেশবিরোধী শক্তি’ এবং উত্তর কোরিয়ার হুমকির অজুহাত দিয়ে ওই নজিরবিহীন পদক্ষেপ করেন তিনি। কিন্তু ইউলের নিজের দল পিপলস পাওয়ার পার্টি-সহ দেশের সিংহভাগ রাজনৈতিক নেতারা ওই পদক্ষেপকে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করেন। আমজনতাও প্রতিবাদে গর্জে ওঠেন। সংসদের বাইরে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত ভোটাভুটিতে খারিজ হয়ে যায় ইওলের জারি করা সামরিক আইন।

পরে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে গ্রেফতার করা হয় ইওলকে। বর্তমানে সিউলের ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন তিনি। এদিন রায় ঘোষণা উপলক্ষে সিউলের কেন্দ্রীয় জেলা আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের পরিকল্পনার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। সরকার পক্ষের আইনজীবীরা প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড দাবি করেছিলেন। কিন্তু বিচারক রায় দিতে গিয়ে বলেন, ‘বয়সের কথা মাথায় রেখে এবং আগের কোনও অপরাধের খতিয়ান না থাকায় ইউলকে আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হচ্ছে।’ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্টের কৌঁসুলিরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের