দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা?

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মেজাজ উধাও হয়েছে দক্ষিণবঙ্গ থেকে। কলকাতার তাপমাত্রা পার করেছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। এমনকি পশ্চিমের জেলাগুলিতেও চড়চড়িয়েবেড়েছে তাপমাত্রা। ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গের বাগডোগরার তাপমাত্রা পৌঁছেছে ৩৩ ডিগ্রিতে। তবে এর মধ্যে আকাশে দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাহলে কি দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

 হাওয়া অফিস জানিয়েছে,  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি বৃহস্পতিবার একই জায়গায় থাকলেও তা ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী  ২৪ ঘণ্টায় নিম্নচাপের শক্তিক্ষয় হবে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই আবহেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় ফের তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল ।  সেটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগানোর  পূর্বাভাস রয়েছে । নিম্নচাপের প্রভাব এই রাজ্যের উপর  পড়ার কথা জানায়নি হাওয়া অফিস। 

IMD জানিয়েছে আগামী ৭ দিনে  বাংলার কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  তবে আগামী তিনদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে  ।  তারপর কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে । আজ শুক্রবার সকালে কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস  যা স্বাভাবিকের চেয়ে১.৭ ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে ০.৬  ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন  ৩২  এবং সর্বোচ্চ ৭৮ শতাংশ । গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি। 

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন